সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ভারতীয় সংবাদমাধ্যমের খবর,শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত সিলেটে বা*সা-বা*ড়ি নির্মাণ নিয়ে নির্দেশনা দিল সিউক— সিলেট উপশহরে একটি বাসায় এসি চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য, তৈরি হয়েছে জটিলতা পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব*** আগামী ৫দিন সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে সিলেটে রায়নগর ট্রি প ল মার্ডার, বাবুল ৪দিনের রিমাণ্ড মঞ্জুর সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা সিলেট রায়নগর রাজবাড়ী মিতালি ১১১ নম্বর বাসায় খুন হওয়া সাত্তার-সুরাইয়ার সন্তানসহ স্বজনদের শান্তনা দেন মন্ত্রী মুক্তাদির ও আরিফ বঙ্গবন্ধুর ৫১ তম শাহাদাত বার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার

গাজায় যুদ্ধবিরতি আরও দৃঢ় করতে সম্মত ট্রাম্প ও সিসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫ ১২৭ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

গাজায় যুদ্ধবিরতি চুক্তি আরও দৃঢ় করার বিষয়ে সম্মত হয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১ ফেব্রুয়ারি) দুই নেতা এসব বিষয়ে ফোনালাপ করেছেন। 

মিশর প্রেসিডেন্ট কার্যালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। 

হোয়াইট হাউজ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, গাজায় আটক জিম্মিদের মুক্তি নিশ্চিতে কায়রোর গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেছেন দুই প্রেসিডেন্ট। এছাড়া, যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে ট্রাম্প শান্তি ফিরিয়ে আনতে পারবেন বলেও নিজের আস্থা প্রকাশ করেছেন সিসি।

গাজায় যুদ্ধবিরতি তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে।প্রথম দুই ধাপ পুরোপুরি বাস্তবায়নের প্রয়োজনীয়তার বিষয়ে দুই নেতাই একমত হয়েছেন বলে কায়রোর পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া, গাজায় ত্রাণ সরবরাহ বৃদ্ধি করার প্রয়োজনীয়তাও তাদের আলোচনায় উঠে আসে।

তবে কোনও বিবৃতিতেই ফিলিস্তিনিদের জর্ডান ও মিশরে পুনর্বাসনের বিষয়ে একটি শব্দও উল্লেখ করা হয়নি। ট্রাম্পের প্রস্তাবকে জাতিগত নিধনের সমতুল্য বলে নিন্দা সমালোচনা করেছেন বিশ্লেষকরা।

ফিলিস্তিনিদের পুনর্বাসন সংক্রান্ত ট্রাম্পের প্রস্তাবকে বুধবার ‘অন্যায্য পদক্ষেপ’ বলে প্রত্যাখ্যান করেছিলেন সিসি। জবাবে মিশর ও জর্ডানে মার্কিন সহায়তার প্রতি ইঙ্গিত করে বৃহস্পতিবার ট্রাম্প বলেন, আমরা তাদের জন্য অনেক কিছু করেছি। তাই এটি তাদের করতে হবে।

হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য ইস্যু নিয়ে আলোচনার জন্য সশরীরে আলোচনা করতে ট্রাম্পকে যতদ্রুত সম্ভব মিশর সফরের আহ্বান জানিয়েছেন সিসি। এছাড়া, দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বিনিয়োগ সম্পর্ক আরও সুসংহত করার বিষয়ে আলোচনা করেছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাজায় যুদ্ধবিরতি আরও দৃঢ় করতে সম্মত ট্রাম্প ও সিসি

আপডেট সময় : ০১:৩৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫