সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

শহরের শ্যামলী এলাকায় লিফলেট বিতরণকালে আওয়ামীলীগ নেতা এডভোকেট শামীম আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫ ১৫১ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী এলাকায় লিফলেট বিতরণকালে আইনজীবী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শামীম আহমেদকে আটক করেছে বৈষম্যবিরোধী ছাত্র জনতা। পরে তাকে হবিগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়। গতকাল শনিবার রাত ১০টায় এ ঘটনা ঘটে। তাকে গত ৫ নভেম্বর রহিম মিয়া বাদী হয়ে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
জানা যায়, উচাইল শান্তিসা গ্রামের এবং বর্তমানে উত্তর শ্যামলী এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের পুত্র ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ শামীম আহমেদ হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী এলাকায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ করেন। এ সময় বিএনপির সভাপতি লুৎফুর রহমান, যুবদল নেতা হেলালুর রহমান তুর্কি, ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান রাসেল, রিয়াজ, মাহফুজসহ বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রজনতা তাকে আটক করেন। এ সময় তিনি শামীম বলেন, আওয়ামী লীগ করি, কি হয়েছে, আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল নয়। লিফলেট বিতরণ করবোই। পরে সদর থানায় খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এর আগে আওয়ামী লীগ সরকারের সময় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের এপিপি ছিলেন এডঃ শামীম আহমেদ।
এ বিষয়ে সদর থানায় যোগাযোগ করা হলে সত্যতা নিশ্চিত করে বলা হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে বেশকিছু লিফলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনের সময় গত ৪ আগষ্ট শহরের তিনকোনা পুকুর পাড় এলাকায় সংগঠিত ঘটনায় শহরের গোসাইপুর এলাকার ছাত্রদল কর্মী মো. রহিম মিয়া বাদী ৪৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫০/২০০ জনকে আসামি করে গত ৫ নভেম্বর হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সন্দিগ্ধ হিসাবে এডঃ শামীম আহমেদকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলায় বলা হয়, গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনের সময় আওয়ামী লীগ নেতাদের গুলি ও হামলায় বাদী রহিম মিয়ার চোখ নষ্ট হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শহরের শ্যামলী এলাকায় লিফলেট বিতরণকালে আওয়ামীলীগ নেতা এডভোকেট শামীম আটক

আপডেট সময় : ০৬:০৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫