সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ভারতীয় সংবাদমাধ্যমের খবর,শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত সিলেটে বা*সা-বা*ড়ি নির্মাণ নিয়ে নির্দেশনা দিল সিউক— সিলেট উপশহরে একটি বাসায় এসি চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য, তৈরি হয়েছে জটিলতা পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব*** আগামী ৫দিন সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে সিলেটে রায়নগর ট্রি প ল মার্ডার, বাবুল ৪দিনের রিমাণ্ড মঞ্জুর সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা সিলেট রায়নগর রাজবাড়ী মিতালি ১১১ নম্বর বাসায় খুন হওয়া সাত্তার-সুরাইয়ার সন্তানসহ স্বজনদের শান্তনা দেন মন্ত্রী মুক্তাদির ও আরিফ বঙ্গবন্ধুর ৫১ তম শাহাদাত বার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার

ইসরাইলি হা ম লা য় হামাসের শীর্ষ ১৬ নেতা নিহত, তালিকা প্রকাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫ ১৪৪ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

গাজায় ১৬ মাস ধরে ইসরাইলি হামলা ও আগ্রাসনে নিহত ১৬ জন শীর্ষ নেতার একটি তালিকা প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। নিহতদের মধ্যে রয়েছেন ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার ও সালেহ আল-আরুরির মতো খ্যাতিমান নেতা।

শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে হামাস নিশ্চিত করেছে, তাদের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফও নিহত হয়েছেন। এছাড়া শীর্ষ সামরিক কমান্ডার মারওয়ান ইসা, আহমেদ আল-গান্দুর ও আয়মান নোফালও নিহত হয়েছেন।

সেই সঙ্গে ‘প্রতিরোধমূলক লড়াইয়ে অনস্বীকার্য অবদানের জন্য’ নিহত নেতাদের ভূয়সী প্রশংসা করেছে হামাস। জানিয়েছে, ‘তাদের মৃত্যু স্বাধীনতাকামী আন্দোলনকে দুর্বল করবে না’।

এদিকে গত ১৯ জানুয়ারি হামাস ও ইসরাইলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি এবং বন্দিবিনিময় কার্যকর হয়েছে। যা প্রাথমিকভাবে ৪২ দিন স্থায়ী হবে। এই চুক্তির মধ্যস্থতায় রয়েছে মিশর ও কাতার এবং এতে যুক্তরাষ্ট্রও সমর্থন দিয়েছে।

এদিকে ইসরাইলের ১৬ মাসের হামলায় ৪৭,৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন ১,১১,০০০ জনেরও বেশি। 

অন্যদিকে গাজায় এখনো ১১,০০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন এবং সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও মানবিক সংকট সৃষ্টি হয়েছে।

এসব ঘটনায় ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

ইসরাইল বর্তমানে আন্তর্জাতিক বিচার আদালত (ICJ) -এ গাজায় গণহত্যার অভিযোগের মামলার মুখোমুখি রয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইসরাইলি হা ম লা য় হামাসের শীর্ষ ১৬ নেতা নিহত, তালিকা প্রকাশ

আপডেট সময় : ০৫:০৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫