সংবাদ শিরোনাম ::
বন্দরবাজারে ইয়াবাসহ আটক-১
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৪৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
সিলেট মহানগরের কোতোয়ালী মডেল থানা এলাকা থেকে ৭৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলী নুর (২৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৯ জানুয়ারি) রাত ১১টার দিকে বন্দরবাজার সিটি করপোরেশনের সামন থেকে এসব মাদক জব্দ করে কোতোয়ালী মডেল থানা পুলিশ। আটত আলী নুর সুনামগঞ্জ জেলার ছাতক থানার ঝারুপাড়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


























