সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক

সিলেটে ব্যারিকেড ভেঙে চলে যাওয়া ট্রাকে ২৩ লক্ষ টাকার চিনি,গ্রেপ্তার ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ ১০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সিলেটে পৃথক অভিযানে চোরাই পথে আসা ২৫ লক্ষাধিক টাকার ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে। জব্দ করা হয়েছে চোরাচালানে ব্যবহৃত ২টি ট্রাক। গতকাল বুধবার নগরীর নাইওরপুল ও সুরমা গেইট এলাকা থেকে এই চিনি জব্দ করা হয়।

পুলিশ জানায়, বুধবার ভোররাতে শাহপারন থানার পুলিশ ব্যারিকেড বসিয়ে অবস্থান নেয়। এসময় একটি ট্রাককে থামার জন্য সংকেত দিলে ট্রাকটি না থেমে দ্রুত পালিয়ে যায়। এভাবে পুলিশের কয়েকটি ব্যারিকেড না মেনে চলে যায় ট্রাকটি। পরে পুলিশ ধাওয়া করে  নাইওরপুল পয়েন্টস্থ কলিম শাহ (রহ.) মাজার শরীফের সামনে ট্রাকটি আটক করে তল্লাসী চালায়। এতে ৪শ বস্তায় ২৩ লক্ষ ৩০ হাজার ৪শ টাকা মূল্যের ১৯ হাজার ৪২০ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। এসময় গ্রেপ্তার করা হয় ২ জনকে। তারা হলো, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার বড়লক্ষিপুর গ্রামের আনসার আলী প্রমাণিকের ছেলে মো. মুসলিম উদ্দিন, একই থানার নন্দিগাতি গ্রামের সাইফুল ইসলামের ছেলে মো. জুবায়ের রহমান।

বুধবার সকালে শাহপরাণ (রহঃ) থানাধীন  দাসপাড়া এলাকায় পৃথক অভিযান চালায় পুলিশ। এসময় ৩৬টি বস্তায় ২ লক্ষ ১৬ হাজার টাকা মূল্যের ১ হাজার ৮শ কেজি ভারতীয় চিনিসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। গ্রেপ্তার করা হয় আরো একজনকে। গ্রেপ্তার মইনুল আহমদ সিলেটের বিশ্বনাথের গাছতলা গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে ব্যারিকেড ভেঙে চলে যাওয়া ট্রাকে ২৩ লক্ষ টাকার চিনি,গ্রেপ্তার ৩

আপডেট সময় : ০৬:২১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫