সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক

কানাইঘাটে খুন করে লাশ ফেলে গেল নদীতে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সিলেটের কানাইঘাটে পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যক্তি খুন। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে লাশ সুরমা নদীর পাড়ে পালিয়ে যায়।

গত সোমবার (২০ জানুয়ারি) রাত ১১টার দিকে স্থানীয় সাতবাক ইউনিয়নের লুপারমুক বাজারের পাশে এ ঘটনা ঘটে। নিহত সালিক আহমদ (৪৮) পূর্ব লক্ষীপাশা ইউনিয়নের মনিপুর গ্রামের আজিজুর রহমান ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে লুপারমুক বাজার থেকে কেনাকাটা করে বাড়িতে ফিরছিলেন সালিক আহমদ। সুরমা নদীর পাশে  আসা মাত্র আগে থেকে উৎ পেতে থাকা ৮ থেকে ৯ জন দুর্বৃত্ত হঠাৎ তার উপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে সালিককে কুপিয়ে খুন করে। পরে তার লাশ সুরমা নদীর পাড়ে ফেলে পালিয়ে যায়।

এ ব্যাপারে কানাইঘাট থানার ওসি আব্দুল আওয়াল সিলেটভিউ-কে জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, সালিক আহমদের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

হত্যাকান্ডের কারণ সম্পর্কে ওসি বলেন, শুনেছি পূর্ব শত্রুতার জের ধরে তাকে খুন করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কানাইঘাটে খুন করে লাশ ফেলে গেল নদীতে

আপডেট সময় : ০৬:২২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫