সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

ঢাকা থেকে সিলেটে আসা দুই বোনের সাথে ধর্ষণের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জের নতুনব্রিজ সংলগ্ন খোয়াই নদীর বাঁধে করিমপুর সড়কে দুই তরুণী বোনকে জোরপূর্বক সংঘবদ্ধ ভাবে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

ঢাকা থেকে ছুটি নিয়ে সিলেটের হবিগঞ্জের চুনারুঘাটে ফিরছিলেন দুই বোন। পথিমধ্যে তাদের একজনকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। আরেকজনকেও ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালতে ২২ ধারায় জবানবন্দি দেন ভুক্তভোগীরা। এ ঘটনায় শুক্রবার রাতে পারভেজ (২২) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, ভুক্তভোগী দুজন সম্পর্কে চাচাতো বোন। রাজধানীর এক আত্মীয়ের বাসায় গৃহপরিচারিকার কাজ করেন তারা। এর মধ্যে একজনের বিয়ের কথা চলছিল। এ জন্য তারা তাদের জমানো বেতনের টাকা ও কেনাকাটা করে নিয়ে আসছিলেন।

ঘটনার দিন ১৫ জানুয়ারি ঢাকা থেকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ মোড়ে নেমে উবাহাটা গ্রামের ওস্তার মিয়ার ছেলে সিএনজিচালক কামালের সিএনজি অটোরিকশাটি ভাড়া করেন তারা। একপর্যায়ে কামাল বাই রোডের কথা বলে মহাসড়ক থেকে নেমে করিমপুর সড়কে প্রবেশ করে খোয়াই নদীর বাঁধের পাশে গিয়ে অটোরিকশাটি বন্ধ করে দেয়।  এ সময় কামালের বন্ধু রায়হান, পারভেজ ও শিবলু ওরফে শরীফ সঙ্গে ছিলো।

দুই বোনের অভিযোগ, কামাল ও রায়হান তাদের একজনকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেছে। আর পারভেজ আরেক বোনকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে। আর পাহারায় ছিল শিবুলু ওরফে শরীফ।

দুই বোন আরো অভিযোগ করেন, দুর্বৃত্তরা তাদের সঙ্গে থাকা স্বর্ণালংকার, টাকা লুট করে নিয়ে গেছে। ঘটনার পর শুক্রবার সন্ধ্যায় চুনারুঘাট থানায় অভিযোগ করেন ভুক্তভোগীরা। তাদেরকে মেডিক্যাল পরীক্ষার জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাংবাদিকদের-কে জানান, এ ঘটনায় মামলা হয়েছে। মামলায় ৪ জনকে আসামী করা হয়েছে। তিনি জানান, ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ১ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢাকা থেকে সিলেটে আসা দুই বোনের সাথে ধর্ষণের অভিযোগ

আপডেট সময় : ০৪:৪৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫