সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

সিলেট সীমান্তে মাদক, অস্ত্র, অনুপ্রবেশসহ মানব পাচার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫ ১৪০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অভিযোগ আসছে সিলেট সীমান্ত দিয়েই ভারতে পাড়ি জমিয়েছেন অনেক নেতা। শুধু অনুপ্রবেশ ও মানব পাচার না, সিলেট সীমান্তে বিজিবির হাতে জব্দ হচ্ছে মাদক, অস্ত্র সিলেটের বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চল যেন পরিণত হয়েছে অনুপ্রবেশ ও মানব পাচারের নিরাপদ রুটে। অনুপ্রবেশের দায়ে আটক হচ্ছেন ভারতীয় নাগরিকও। প্রান্তিক অঞ্চলে নিরাপত্তা নিয়ে নতুন করে নিরাপত্তার ভাঁজ পড়েছে। সীমান্তরক্ষী বাহিনীর বলছে, সীমান্তে অনুপ্রবেশ ও মানব পাচার বন্ধে তৎপর রয়েছে তারা। মাঝে মধ্যে অস্ত্র ধরা পড়লেও তা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

ভৌগলিক ও ভাষাগত কারনে আত্মীয়তা আছে সিলেটের সীমান্তবর্তী ও ভারতীয় মানুষের মধ্যে। স্থানীয়রা প্রায়ই অবৈধভাবে সীমান্ত পাড়ি দিচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর ফাঁকি দিয়ে এসব চলছে। এর সুযোগ নিয়ে একটি মহল এ সীমান্তকে মানব পাচার, মাদক ও অস্ত্র চালানের রুটে পরিণত করেছে। অনুপ্রবেশ ও মানব পাচারের দায়ে প্রায়ই বিজিবির হাতে ধরা পড়ছে বাংলাদেশ এমনকি ভারতীয় নাগরিক। এমনকি পতিত আওয়ামী লীগ সরকারের নেতারা সিলেট সীমান্ত দিয়ে দেশ ছেড়েছেন বলে বিভিন্ন গণমাধ্যম দাবি করছে।

সিলেট সীমান্ত অবৈধভাবে অতিক্রম করতে গিয়ে প্রাণ হারিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না। সীমান্তের জঙ্গলে কলাপাতায় শুয়ে থাকা অবস্থায় আটক হয়েছেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। সর্বশেষ নতুন বছরের ১ ও ২ জানুয়ারি সিলেট সীমান্তে আটক করা হয় দুই ভারতীয় নাগরিকসহ ৪ জনকে। অনুপ্রবেশের ঘটনায় আটকদের বিরুদ্ধে দায়ের করা হচ্ছে মামলা।

মানবাধিকার কর্মী লক্ষ্মীকান্ত সিংহ জানান, সীমান্ত এলাকার মানুষের দারিদ্রতার সুযোগ নিয়ে একটি চক্র এ কাজ করছে। সিলেটের দুর্গম এলাকাগুলো দিয়ে সীমান্তরক্ষী বাহিনীর নজর ফাঁকি দিয়ে চলছে এসব কাজ। অনুপ্রবেশ ও মানব পাচার বন্ধে বিজিবির সাথে সাথে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মানুষকেও তৎপর হতে হবে।

শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান জানান, সীমান্তে মাদক এমনকি অস্ত্র ধরা পড়ার খবর পাচ্ছি আমরা। যা সীমান্ত এলাকার নিরাপত্তা নিয়ে নতুন করে চিন্তার কারণ। সীমান্ত দিয়ে আসা মাদক, অস্ত্র দেশের অন্যান্য জায়গায় শৃঙ্খলা নষ্ট করতে পারে।

সচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন, আলোচলা মাধ্যমে অনুপ্রবেশ ও মানব পাচার বন্ধে দুই দেশকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। আর মাদক, অস্ত্র চালান বন্ধে বিগত দিনগুলোতে যারা ক্ষমতায় ছিল তাদের কোন কার্যকর পদক্ষেপ নিতে দেখিনি আমরা। এমন কি দেশে ১০ ট্রাক অস্ত্র আটকের বিষয়ে এখনো কোনো কূল-কিনারা হয়নি।

বিজিবির উপ মহাপরিচালক কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানান, সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে ৫ আগস্টের পর অনুপ্রবেশ ও মানব পাচার বন্ধে সীমান্তে জনবল বাড়ানো হয়েছে। এর ফলে সফলতাও মিলেছে। সীমান্তে অস্ত্র ও মাদক পাচার বন্ধে বিশেষভাবে কাজ করছে বিজিবি। মাঝে মধ্যে সীমান্তে মাদক, অস্ত্র ধরা পড়লেও সেটি নিয়ে চিন্তার কিছু নেই। বিষয়গুলো নিয়ন্ত্রণে আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট সীমান্তে মাদক, অস্ত্র, অনুপ্রবেশসহ মানব পাচার

আপডেট সময় : ০৪:২৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫