সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

ইসরাইলি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, ১০ সেনা আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :

দখলদার ইসরাইল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির ঘোষণা প্রকাশ্যে এসেছে। যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের মধ্যস্থতায় শান্তি আলোচনার মধ্যদিয়ে উভয়েই অস্ত্রবিরতিতে রাজি হয়েছে, যা রোববার থেকেই কার্যকর হওয়ার কথা রয়েছে। 

এর মাঝেই ইসরাইলের এক সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে, যাতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

ইসরাইলি মিডিয়া জানিয়েছে, বৃহস্পতিবার নেগেভ মরুভূমিতে অবস্থিত একটি ইসরাইলি সামরিক ঘাঁটিতে বিশাল বিস্ফোরণ ঘটেছে। এতে সেখানে বেশ কয়েকজন আহত হয়েছে।

ইসরাইলি চ্যানেল ১২ জানিয়েছে, নেগেভ মরুভূমিতে ইসরাইলি সামরিক ঘাঁটির একটি প্রশিক্ষণ ক্লাসে ওই বিস্ফোরণ ঘটে। এতে কমপক্ষে ১০ জন ইসরাইলি সেনা আহত হয়েছে।

ইসরাইলি সূত্র অনুযায়ী, এই বিস্ফোরণটি নতুন সৈন্যদের প্রশিক্ষণ চলাকালীন ঘটে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।

ইসরাইলি বাহিনীর দাবি, এই বিস্ফোরণটি হিজবুল্লাহর একটি রকেট হামলার কারণে ঘটেছে। তবে এই বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি। ঘটনার পরপরই আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সামরিক ঘাঁটিতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইসরাইলি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, ১০ সেনা আহত

আপডেট সময় : ০৩:৩২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫