সিলেটে কওমী মাদরাসা ঐক্য পরিষদের সমাবেশ-বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০৪:৪১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ ১১০ বার পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি
সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর কওমী মাদরাসা ঐক্য পরিষদ। দেশব্যাপী বিক্ষোভ দিবসের অংশ হিসেবে এ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা কোর্টপয়েন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে নগরীর কোর্ট পয়েন্ট থেকে বিশাল বিক্ষোভ মিছিলটি শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আম্বখানা পয়েন্টে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা, গত ১৭ ডিসেম্বর দিবাগত রাতে ইজতেমা মাঠে পেন্ডেল নির্মানে কর্মরত তাবলীগ সাথীদের উপর হামলা-তিনজন মুসল্লী হত্যায় জড়িত খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানান।
বক্তারা বলেন-ইজতেমা মাঠের হত্যাকাণ্ড জড়িত খুনিরা এখনো ঘুরে বেড়াচ্ছে-সিলেট থেকেও অনেক সাদপন্থীরা খুন ও হামলায় অংশ নিয়েছে। অবিলম্বে এদের গ্রেফতার করতে হবে-প্রতি মসজিদে খুনিদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
পরিষদের সমন্বয়ক মাওলানা সৈয়দ শামীম আহমদের সভাপতিত্বে ও মুফতি রশিদ আহমদ ও মাওলানা নেয়ামাতুল্লাহ খাসদবিরি এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, বর্ষীয়ান আলেম মাওলানা মুশতাক আহমদ খান, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, প্রখ্যাত আইনজীবী মুহাম্মদ আলী, মাওলানা শাহ মমশাদ আহমদ, পরিষদের অন্যতম সমন্বয়ক মাওলানা ক্বারী রফিকুল ইসলাম মুশতাক, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহমুদুল হাসান, আবুতুরাব মসজিদের ইমাম, সুবাহানীঘাট জামেয়া মাহমুদিয়ার মুহাদ্দিস মাওলানা বেলাল আহমদ, কাজির বাজার জামেয়ার আল-হাবীব ছাত্র সংসদের জি এস আখতার আহমদ,ছাত্রনেতা মুকাব্বির হুসেইন প্রমুখ।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন-মাওলানা শাহ মমশাদ আহমদ। মুনাজাত পরিচালনা করেন-হাফেজ মাওলানা শামীম আহমদ।


























