সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান দেশের বিভিন্ন বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা— সিলেটে বদলি গণপূর্তের ১৩ প্রকৌশলী ভারতীয় সংবাদমাধ্যমের খবর,শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত সিলেটে বা*সা-বা*ড়ি নির্মাণ নিয়ে নির্দেশনা দিল সিউক— সিলেট উপশহরে একটি বাসায় এসি চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য, তৈরি হয়েছে জটিলতা পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব*** আগামী ৫দিন সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে সিলেটে রায়নগর ট্রি প ল মার্ডার, বাবুল ৪দিনের রিমাণ্ড মঞ্জুর সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা

৩২ বছর গোসল করেননি ভারতের ‘ছোটুবাবা’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪২:১০ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ ১৭৪ বার পড়া হয়েছে

গঙ্গাপুরি মহারাজ ওরফে ছোটুবাবা।

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজ বরাবরের মতো এবারও মহাকুম্ভ মেলার জন্য প্রস্তুত হচ্ছে। সেই মেলাকে কেন্দ্র করে এরই মধ্যে লোকসমাগম শুরু হয়ে গেছে। এর মধ্যে বিশেষ এক আকর্ষণ হয়ে উঠেছেন সাধক গঙ্গাপুরি মহারাজ ওরফে ছোটুবাবা। ৫৭ বছর বয়সি এই ভারতীয় সাধক ৩২ বছর ধরে গোসল করেননি!

নিজে গোসল না করলেও অবশ্য ভক্তদের ঠিকই পুণ্যস্নানে উৎসাহিত করছেন গঙ্গাপুরি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, গঙ্গাপুরি মহারাজ আসামের কামাখ্যা পীঠের সাধক। তার উচ্চতা ৩ ফুট ৮ ইঞ্চি। জীবনের একটি বিশেষ সংকল্পের কারণে ৩২ বছর ধরে শরীরে পানি ছোঁয়াননি তিনি।

এই ভিন্নধর্মী সিদ্ধান্তের বিষয়ে গঙ্গাপুরির ভাষ্য, এটি তার আধ্যাত্মিক জীবনযাত্রার একটি অংশ। 

নিজে তিন দশকেরও বেশি সময় ধরে গোসল না করলেও ভক্তদের প্রতি তার পরামর্শ ভিন্ন। তিনি বলেছেন, তার জীবনযাত্রা এবং সাধনা তার নিজস্ব উদ্দেশ্য পূরণের জন্য। তবে সাধারণ মানুষের জন্য গোসল অত্যন্ত জরুরি।

প্রসঙ্গত, ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত মহাকুম্ভ মেলা ১২ বছর পরপর আয়োজিত হয়। সনাতন ধর্মাবলম্বীদের জন্য তাৎপর্যপূর্ণ এই আধ্যাত্মিক মিলনমেলা গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর তীরে, প্রয়াগরাজ, হরিদ্বার ও নাসিকে এই আয়োজন অনুষ্ঠিত হয়। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তীর্থযাত্রীরা এখানে আসেন পুণ্য অর্জন করতে।

আগামী ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবারের মহাকুম্ভ মেলা। ধারণা করা হচ্ছে, এবারের মেলায় প্রায় ৪৫ কোটি মানুষের সমাগম হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৩২ বছর গোসল করেননি ভারতের ‘ছোটুবাবা’

আপডেট সময় : ০১:৪২:১০ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫