সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার- শিক্ষামন্ত্রী লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত

দেশে মেধার অ প চ য় ও মেধাবীদের অবমূল্যায়ন হচ্ছে: ভিসি ড. জহিরুল হক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ ৯০ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

 সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, মানবসভ্যতার অগ্রগতির প্রতিটি পর্যায়ে রয়েছে মেধার স্বাক্ষর। মেধাবী জাতিই পৃথিবীতে টিকে রয়েছে। আমাদের দেশে মেধাবীর সংকট নেই। কিন্তু আমরা মেধাবীদের সঠিক সময়ে সঠিক স্থানে সঠিকভাবে কাজে লাগাতে পারিনি। ফলে আমাদের দেশে মেধার অপচয় ও মেধাবীদের অবমূল্যায়ন হচ্ছে।

শুক্রবার সকালে ক্লাসিক ফাউন্ডেশন আয়োজিত সিলেট বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চিত্রাংকন ও মেধা অন্বেষণ প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

নগরীর আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের অডিটোরিয়ামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাসিক স্কুল অ্যান্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হাফিজ জিয়াউল ইসলাম মুহিত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্লাসিক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ক্লাসিক স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মোঃ লবিবুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রো ফরেস্টি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. অসীম শিকদার, অরবিট বাংলাদেশের সিনিয়র প্রশাসনিক সহকারী মোঃ ফজলুল বারী জুয়েল প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ক্লাসিক স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক শেখ ফাহাদ গাফ্ফা‌র নাহিদ। অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান সিনিয়র শিক্ষকা নির্জলা আক্তার শোভা, আব্দুল গাফফার, সাইফুর রহমান। অনুষ্ঠানে ৫০ জন বিজয়ীর মাঝে ল্যাপটপ, নগদ অর্থ, বই, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দেশে মেধার অ প চ য় ও মেধাবীদের অবমূল্যায়ন হচ্ছে: ভিসি ড. জহিরুল হক

আপডেট সময় : ১২:৩০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫