সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা  সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

ভারতে আটক : ৪ জনকে ফেরত দিলো বিএসএফ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫ ১৩০ বার পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি :

ভারতে আটক ৪ বাংলাদেশীকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে গিয়ে আটক হয়েছিলেন তারা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) মাধবপুর উপজেলার হরিণখোলা বিওপিতে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয়া হয়।

চার বাংলাদেশী হলেন মাধবপুর উপজেলার গন্ধর্ভপুর গ্রামের আকাশ মিয়া, তার স্ত্রী সাথী আক্তার, শিশুকন্যা ফাতেমা আক্তার ও অপরজন হচ্ছেন একই গ্রামের আল আমীন। এর আগে বুধবার (১ জানুয়ারি) বিকেলে অবৈধভাবে ভারতীয় সীমান্তে অনুপ্রবেশ করলে বিএসএফ তাদের আটক করে।

বিজিবি জানায়, দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে গিয়ে আটক হয়েছিলেন তারা। পরে হবিগঞ্জ ব্যাটালিয়ানের অধীন হরিণখোলা ও প্রতিপক্ষ ১০৪ বাটালিয়ানের বিএসএফ সিধাই ক্যাম্পের কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয় বিএসএফ। অবৈধভাবে সীমান্ত অনুপ্রবেশের অপরাধে আটক ব্যক্তি ও দুই দালালের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতে আটক : ৪ জনকে ফেরত দিলো বিএসএফ

আপডেট সময় : ০১:৪৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫