সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

হবিগঞ্জে ইজতেমা ম য় দা নে হ ত্যা কারীদের বিচারের দাবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ ১২৫ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

বৃহস্পতিবার দুপুরে সর্বস্তরের উলামায়ে কেরাম আয়োজিত সমাবেশে বক্তারা বলেন বর্তমানে তাবলিগ জামাতের মধ্যে চরম আকারে বিভক্তি দেখা দিয়েছে। এর বিভক্তির পেছনে রয়েছেন দিল্লীর মাওলানা সাদ কান্দলভী। তিনি কুরআন ও হাদিস বিরোধী বক্তব্য ও ফতোয়া দিয়েছেন। সম্প্রতি টঙ্গীর ইজতেমা ময়দানে ৪ জনকে হত্যা ও নিরীহ মানুষকে আহত করা হয়েছে। আমরা হত্যাকারীদের ছাড় দেব না। তাদেরকে অবিলম্বে গ্রেফতার ও শাস্তি দিতে হবে।

স্থানীয় নিউফিল্ডে ওই সমাবেশে সভাপতিত্ব করেন আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী। ইজতেমা ময়দানে হতাহতের ঘটনায় সাদপন্থীরা জড়িত দাবি করে তারা বলেন- অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে। মার্কাজ মসজিদ  ছাড়া  হবিগঞ্জের অন্য কোন মসজিদে সাদপন্থীরা  প্রবেশ না করতে পারে সেজন্য সকল মুসল্লীদের প্রতি আহবান জানানো হয় সমাবেশে। তাঁরা আরো বলেন তবলিগ দ্বীনি কাজ। জনমনে কোন বিভ্রান্তি ছড়ালে কিংবা কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে এর দায়ভার হবিগঞ্জের কোন আলেম সমাজ গ্রহণ করবে না।

অনেকেই বলেন আমরা জুবায়ের পন্থী। কিন্তু আমরা কোন পন্থী নই। আমরা ইসলাম পন্থী। মহাসমাবেশে বক্তব্য রাখেন- মাওলানা লোকমান সাদি, মাওলানা আব্দুল রব ইউসুফী, শামসুল হক মুসা, মাওলানা আব্দুল বাসিত আজাদ, আবু সালেহ সাদি, মাওলানা আবদাল হোসেন খান, মাওলানা মুখলেছুর রহমান, আইয়ুব বিন সিদ্দিক, আলহাজ্ব শামসুল হুদা, মহিব উদ্দিন আহমেদ সোহেল প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন মাওলানা মুনতাসীর আলম  সোহান ও মাওলানা মোঃ জাবের আল হুূদা। সভাপতির বক্তব্যে আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী বলেন সাদপন্থীরা হচ্ছে খৃষ্টান ইহুদিদের এজেন্ট। তাই এদের সম্পর্কে সজাগ থাকতে হবে। সমাবেশ শেষে জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জে ইজতেমা ম য় দা নে হ ত্যা কারীদের বিচারের দাবি

আপডেট সময় : ১১:৫৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪