সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

চুনারুঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ১৫১ বার পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি :

চুনারুঘাটে ট্রাক চাপায় সজল মিয়া (৩৫) নামে মোটরসাইকেলের এক আরোহী যুবক নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার চন্ডিছড়া চা বাগানের ভেতর পুরাতন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সজল লাখাই উপজেলার কাশিপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে। চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) সজল পাল জানান, সজলসহ আরও দুই যুবক সাতছড়ি জাতীয় উদ্যান ঘুরে মোটরসাইকেলযোগে পুরাতন মহাসড়ক দিয়ে চুনারুঘাট সদরে ফিরছিলেন। চন্ডিছড়া চা বাগানের ভেতরে পৌঁছানোর পর চুনারুঘাট থেকে সাতছড়িমুখী বালুবাহী ট্রাককে ক্রস করার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এ সময় আরোহী সজল ছিটকে পড়লে ট্রাকচাপায় ঘটনাস্থলেই নিহত হন।

এ ঘটনায় আহত মোটরসাইকেল চালক ও অপর এক আরোহী চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম বলেন, ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে।

রাতেই ময়নাতদন্তের জন্য সজলের মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চুনারুঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় : ১১:০২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪