সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

দারফুরে সংঘর্ষে ২৪ জন নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩ ২১৩ বার পড়া হয়েছে

 অনলাইন ডেস্ক,

সুদানের দারফুর অঞ্চলে আরব ও অনারব গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষে অন্তত ২৪ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া সংঘর্ষে কয়েক ডজন বাড়িঘর পুড়িয়ে দেওয়াসহ হাজার হাজার লোক বাস্তুচ্যুত হয়েছেন।একজন কর্মকর্তা বুধবার জানান, পশ্চিম দারফুরের রাজধানী জেনেইনা থেকে ১৮৫ কিলোমিটার দূরে ফোরো বারাংগা শহরে আরব উপজাতি গ্রুপ ও মাসালিত অনারব গ্রুপের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে।

ফোরো বারাংগা কমিউনিটি কাউন্সিলের মোহাম্মদ হোসেইন তিমান বলেছেন, উভয়পক্ষে নিহতের সংখ্যা ২৪ জন। শনিবার এ সংঘর্ষ শুরু হয়েছে বলে তিনি জানিয়েছেন।এ সহিংসতার কারণে পশ্চিম দারফুরে কর্তৃপক্ষ রাত্রিকালীন কারফিউ এবং মাসব্যাপী জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছে।তিনি আরও বলেছেন, গত কয়েক দিনে নিরাপত্তা বাহিনীকে সেখানে পাঠানো হয়েছে। বুধবার নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়।

সংঘর্ষকালে ফোরো বারাংগা এলাকায় ৫০টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া প্রায় ২০ হাজার লোককে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে। জাতিসংঘের কো-অর্ডিনেশন অব হিউম্যানিটেরিয়ান এফেয়ার্স বিষয়ক কার্যালয় (ওসিএইচএ) এ কথা জানিয়েছে।ওসিএইচএ আরও বলেছে, গত বছর সুদানে এ ধরনের সংঘর্ষে প্রায় ৯শ’ লোক নিহত এবং প্রায় তিন লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দারফুরে সংঘর্ষে ২৪ জন নিহত

আপডেট সময় : ১১:০৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩