সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

মাধবপুরে হজ্ব করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ ১৩১ বার পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি :

পবিত্র হজ্ব সম্পন্ন করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মাধবপুরে ১ বছরের শিশু সন্তান ও মহিলাসহ ৩ জন নিহত হয়েছে।

ওই সময়ে মাইক্রোবাসে থাকা আরো ৬ যাত্রী গুরুতর আহত হয়েছে। গতকাল বুধবার ভোর সাড়ে ৫ টায় ঢাকা- সিলেট মহাসড়কের মাধবপুর লাগোয়া বারঘরিয়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। রেজিস্ট্রেশন বিহীন বালুবাহী ডাম ট্রাক, ঢাকা মেট্রো চ-১৫-৩১১৩নং মাইক্রোবাস ও ঢাকা মেট্রো ন-২১-৪০৩৬ নং এর পিকআপ এর ত্রি-মুখী সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, ঢাকা থেকে মাধবপুরগামী মাইক্রোবাসের যাত্রীরা বাড়িতে ফেরার পথে এ হতাহতের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়ের মানিক মিয়ার ১১ মাসের কন্যা শিশু রাইছা, নাসিরনগর দাতমন্ডল গ্রামের, বিজয়নগর উপজলার বুধন্তি গ্রামের রিয়াদ মিয়া (৪০) ফজিলাতুন্নেছা (৬৫) এবং মেডিকেল নেওয়ার পথে নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের মাইক্রোবাস চালক পাভেল মিয়া (২০) মারা যান।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মাধবপুর উপজেলার রামপুর গ্রামের রুনা আক্তার, সাফিয়া বেগম ও উনু মোল্লা (৪৯) সৌদি আরবে হজ্ব সম্পন্ন করে গতকাল রাতের ফ্লাইটে দেশে ফিরে। রাতেই বিমানবন্দর থেকে মাইক্রো যোগে বাড়িতে ফেরার পথে দুর্ঘটনায় পতিত হয়। এতে গুরুতর আহত মৃত আব্দুল কাদিরের ছেলে আবু হানিফ, মানিক মিয়ার স্ত্রী রুনা আক্তার, মৃত আব্দুল কাদিরের স্ত্রী সাফিয়া বেগমকে পুলিশ উদ্ধার করে হাসাপাতালে প্রেরন করা হয়েছে বলে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মারগুব তৌহিদ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাধবপুরে হজ্ব করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪

আপডেট সময় : ০৩:২৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪