সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

বাহুবলে টমটমের ভাড়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে শতাধিক আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ ১৩৩ বার পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি :

বাহুবলে টমটমের ভাড়া আদায়কে কেন্দ্র করে ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাক পয়েন্টে দুই গ্রামবাসীর সাড়ে ৩ ঘন্টা স্থায়ী সংঘর্ষে শতাধিক লোক আহত হয়েছে।

গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় সৃষ্ট এ সংঘর্ষটি পুলিশ ও সেনাবাহনী দুপুর দেড়টার দিকে নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে মৌচাক মার্কেটসহ অপর একটি মার্কেটের ১৫/১৬টি দোকানপাঠ এবং কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন।

আহতদের বাহুবল ও হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাহুবল-সাতপাড়িয়া সড়কে টমটম গাড়ির ভাড়া আদায়কে কেন্দ্র করে জনৈক টমটম চালক ও যাত্রীর মাঝে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।

এ ঘটনার জের ধরে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলা সদরের মৌচাক পয়েন্টে সাতপাড়িয়া ও কবিরপুর গ্রামবাসী সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে মৌচাক পয়েন্টের মৌচাক মার্কেটসহ অপর একটি মার্কেটের ১৫/১৬টি দোকানে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে হবিগঞ্জ, শায়েস্তগঞ্জ ও বাহুবল ফায়ার স্টেশনের ৫টি ইউনিট ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সময় মার্কেট ও রাস্তায় দাঁড় করিয়ে রাখা, বাস, ট্রাক ও মোটরসাইকেলসহ কয়েকটি যানবাহন ভাংচুর হয়। অংগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের ঘটনায় কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন। সাড়ে ৩ ঘন্টা স্থায়ী সংঘর্ষ চলাকালে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

এতে রাস্তার উভয় পার্শ্বে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে আটকে পড়া দূরপাল্লার যাত্রীদের মাঝে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। বেলা দেড়টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর প্রচেষ্টা সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। তখন ফায়ার সার্ভিস অগ্নি নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং পুলিশ ও সেনা সদস্যরা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে সংঘর্ষ নিয়ন্ত্রণে এসেছে বলে জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাহুবলে টমটমের ভাড়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে শতাধিক আহত

আপডেট সময় : ০৯:৪৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪