সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

নবীগঞ্জের সাইফুল ও আলমগীর বানিয়াচঙ্গের ৯ হত্যা মামলার আসামী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ ১৫৯ বার পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি :

বানিয়াচং উপজেলায় বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় সন্ধিগ্ধ আসামী হিসেবে কারাবন্দি সাইফুল জাহান চৌধুরী (৫০) ও আলমগীর চৌধুরী (৩৮) কে আসামী হিসেবে অর্ন্তভুক্ত করার আবেদন জানিয়েছে পুলিশ।

গতকাল রবিবার বিজ্ঞ আলালত পুলিশের আবেদনের শুনানি শেষে আসামী হিসেবে অর্ন্তভুক্ত করে শ্যোন এরেস্ট দেখানোর নির্দেশ দিয়েছেন। শনিবার বিকেলে বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বানিয়াচংয়ে ৯ জন নিহতের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় সাইফুল জাহান চৌধুরী ও আলমগীর চৌধুরীকে আসামী হিসেবে অর্ন্তভুক্ত করার ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম আবেদন করেন।

রবিবার (৮ ডিসেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে শুনানি অনুষ্ঠিত হলে উপরোক্ত আদেশ দেন আদালত। আসামীরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল জাহান চৌধুরী (৫০ ও তার শ্যালক এবং নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবকলীগের সাবেক নেতা আলমগীর চৌধুরী (৩৯)। জানা যায়- ২০২৪ সালের ১৮ জানুয়ারী রাজনৈতিক বিরোধের জের ধরে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের তৎক্ষালিন সভাপতি নাজিম উদ্দৌলা চৌধুরীর বাড়িতে ভাংচুর, ২টি সিএনজি অটোরিকশা ১টি মোটরসাইকেল ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় গত (২৮ নভেম্বর) দুপুরে হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (২) এর বিচারক রাহেলা পারভীনের আদালতে ১৯ জন আসামীর মধ্যে সাইফুল জাহান চৌধুরী, আলমগীর চৌধুরীসহ ১৩ জন উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। পরে বিচারক ৮ জনের জামিন মঞ্জুর করেন এবং সাইফুল জাহান চৌধুরী, আলমগীর চৌধুরীসহ ৭ জনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত রবিবার (১ ডিসেম্বর) ৭ জন আসামীর জামিন আবেদন করেন তাদের আইনজীবী। পরে জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারক রাহেলা পারভীন সাইফুল জাহান চৌধুরী, আলমগীর চৌধুরীসহ ৭ জন আসামীর জামিন মঞ্জুর করেন।

জামিন পেয়ে মামলার আসামী তৌহিদুল ইসলাম চৌধুরী (৫৩), কাজল মিয়া (৩৭), আরিফুর রহমান প্রমি (২৮), রফিকুল ইসলাম (২৮), জাকির আহমদ (২৪) কারাগার থেকে মুক্তি পান। তবে কারাগার থেকে মুক্ত হতে পারেননি সাইফুল জাহান চৌধুরী ও আলমগীর চৌধুরী। হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মোস্তাক হত্যার ঘটনায় হবিগঞ্জ সদর থানার মামলায় আসামী হিসেবে সাইফুল জাহান চৌধুরী, আলমগীর চৌধুরীকে সন্ধিগ্ধ আসামী হিসেবে শ্যোন এরেস্ট দেখানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নবীগঞ্জের সাইফুল ও আলমগীর বানিয়াচঙ্গের ৯ হত্যা মামলার আসামী

আপডেট সময় : ০৯:৩৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪