সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ সীমান্তে পুশইন সতর্ক ৫৫ বিজিবি, পাহারায় চা বাগানের শ্রমিকরাও সংবাদপত্র হকার্স সমবায় সমিতির বার্ষিক বনভোজন ও পুনর্মিলনী সিলেট কাষ্টঘরে বিশেষ অভিযান, উদ্ধার ৯ হাজার ৪০০ পিস ইয়াবা বড়ি ও নগদ ১ লাখ ৮৬ হাজার ২০৬টাকাসহ গ্রেফতার ১ সিলেটে মাদক আস্তানায় গ্রেফতার ২ সিলেটে পুলিশের চিরুনি অভিযান, গ্রেফতার ৯৪ সিলেট অস্ত্র ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার সিলেটে নতুন জেলা প্রশাসক- রেজা হাসান সিলেটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু,নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার- শিক্ষামন্ত্রী লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প

বিশ্বনাথে দিনদুপুরে তালা ভেঙ্গে টাকা ও স্বর্ণালঙ্কার’সহ চার পরিবারের মালামাল লুট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ ১০২ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিবেদক :

কমিউনিটি সেন্টারে বোনের বিয়ের কার্যক্রম শেষে বাড়ি ফিরে দেখি বসতঘরে লাগানো তালা ভেঙ্গে নগদ টাকা- স্বর্ণালঙ্কার’সহ ৪টি পরিবারের মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল! সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের ধীতপুর গ্রামের আসর উল্লার পুত্র ব্যবসায়ী হেলাল মিয়া (৩০) এমনটি দাবি করেছেন।

শুক্রবার বিকেল ২টা থেকে ৩টার মধ্যে তাদের বাড়িতে ওই ডাকাতির ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছেন ব্যবসায়ী হেলাল মিয়া।

এদিকে ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে। তবে দিন-দুপুরে এমন চুরির ঘটনায় সর্বত্র চরম আতঙ্ক বিরাজ করছে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী হেলাল মিয়া এই প্রতিবেদককে জানান, শুক্রবার (৬ ডিসেম্বর) পৌর শহরের আনিকা কমিউনিটি সেন্টারে তার (হেলাল) এক বোনের বিয়ে ছিল। বিয়ের অনুষ্ঠানে বাড়ির চারটি পরিবারের লোকজনের সবাই গিয়ে ছিলেন কমিউনিটি সেন্টারে। ফলে বাড়িটি হয়ে পড়ে লোকশূন্য। আর বাড়িটি লোকশুন্য থাকায় ব্যবসায়ীর বাড়ির চারটি পরিবারের বসত ঘরের তালা ভেঙ্গে সর্বস্ব লুট করে নিয়ে গেছে ডাকাত দল।

ব্যবসায়ী হেলাল মিয়া আরোও জানান, ডাকাতিকালে ডাকাত দল তার (হেলাল) ঘরে থাকা ৪ ভরি স্বর্নালঙ্কার, নগদ ৪ লাখ টাকা, দামি দামি কাপড়, তার চাচাতো ভাই আইয়ব আলী (৬৫) ঘরে থাকা নগদ ৩ হাজার টাকা, কাপড় ও আরেক চাচাতো ভাই তঞ্জব আলীর ঘরে থাকা প্রায় ২০ হাজার টাকা, কাপড় এবং জামাল মিয়ার ঘরে থাকা প্রায় ১৫ হাজার টাকা, কাপড় লুট করে নিয়ে গেছে।

এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুবেল মিয়া জানান, এটা ডাকাতি নয়, চুরির ঘটনা। তবে বিষয়টি অনেক বড় ধরণের। তদন্ত সাপেক্ষে এঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিশ্বনাথে দিনদুপুরে তালা ভেঙ্গে টাকা ও স্বর্ণালঙ্কার’সহ চার পরিবারের মালামাল লুট

আপডেট সময় : ০৩:২৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪