সিলেট বিভাগীয় ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সভাপতি আরমান, সেক্রেটারি ইকরাম
- আপডেট সময় : ০৩:১৬:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ ৯৫ বার পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি :
সিলেট বিভাগীয় ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের নবগঠিত কার্যকরী কমিটি অনুমোদন লাভ করেছে।
নবগঠিত কমিটির সভাপতি হিসেবে মো. আশরাফ হোসেইন আরমান ও সাধারণ সম্পাদক হিসেবে এটিএম ইকরাম দায়িত্ব লাভ করেছেন।
শুক্রবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সভাপতি কাজী ইউশা মিশু ও সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান নবগঠিত কার্যকরী কমিটির অনুমোদন দেন।
বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পদাধিকারবলে এ কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করবেন।
কমিটির দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন- মাহবুব ইজদানি ইমরান (মৌলভীবাজার), সহ সাধারণ সম্পাদক আলী হোসেন (সুনামগঞ্জ), সাংগঠনিক সম্পাদক মো. মকসুদুর রহমান (হবিগঞ্জ), কোষাধ্যক্ষ উজ্জ্বল বখত (পদাধিকারবলে), মো. ইসমত আলী (পদাধিকারবলে)।
কমিটির কার্যনির্বাহী সম্পাদকরা হলেন- আনোয়ার হোসেন মানিক (সিলেট), মো. হেদায়েত ইউ দীপু (সিলেট), এ এস এম মাহমুদুল হোসাইন (সুনামগঞ্জ), রিন্টু রায় (হবিগঞ্জ) ও ইমামুল হক রিপন (মৌলভীবাজার)।
























