সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

জৈন্তাপুরে প্রশাসনের অভিযানে দেড় লক্ষ টাকা জ রি মা না

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪ ১৫৬ বার পড়া হয়েছে

জৈন্তাপুর প্রতিনিধি :

সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধভাবে টিলা কেটে রাস্তা তৈরি ও বালু উত্তোলনের দায়ে দুইটি এলাকায় অভিযান চালানো হয়েছে। রোববার (১ ডিসেম্বর) বিকালে উপজেলা প্রশাসন ও টাস্কফোর্স অভিযান চালায়। উপজেলার আসামপাড়া গ্রামে অভিযানে আসেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার লাবনী।

এ সময় সম্প্রতি সময়ে ওই এলাকায় অবৈধভাবে টিলা কেটে রাস্তা তৈরি করে বালু উত্তোলনের প্রমান পায় টাস্কফোর্স। পরে উপজেলার বড়গাঙ এলাকায় অভিযান চালায় প্রশাসনের নেতৃত্বে টাস্কফোর্স। এ সময় নদীর পাড় কেটে বালুর সাইট তৈরী করার দায়ে একজনকে আটক করা হয়।  এ সময় প্রশাসনের সাথে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও সেনাবাহিনীর টিম অভিযানে অংশগ্রহণ করে।

জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার লাবনী বলেন, পৃথক দুইটি অভিযানে আসামপাড়া হতে দুইজন ও বড়গাঙ হতে একজনকে আটক করা হয়। পরে বালু মহাল ও নদী সুরক্ষা আইনে আসামপাড়ার দুইজনকে ৫০ হাজার ও বড়গাঙয়ে আটক একজনকে ১ লক্ষ টাকা মোট দেড় লক্ষ টাকা  জরিমানা আদায় ও পরিবর্তীতে এহেন অপরাধ না করার শর্তে তাদের ছেড়ে দেয়া হয়। তিনি আরো বলেন, প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জৈন্তাপুরে প্রশাসনের অভিযানে দেড় লক্ষ টাকা জ রি মা না

আপডেট সময় : ০৪:০২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪