জৈন্তাপুরে প্রশাসনের অভিযানে দেড় লক্ষ টাকা জ রি মা না
- আপডেট সময় : ০৪:০২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪ ১০৫ বার পড়া হয়েছে
জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধভাবে টিলা কেটে রাস্তা তৈরি ও বালু উত্তোলনের দায়ে দুইটি এলাকায় অভিযান চালানো হয়েছে। রোববার (১ ডিসেম্বর) বিকালে উপজেলা প্রশাসন ও টাস্কফোর্স অভিযান চালায়। উপজেলার আসামপাড়া গ্রামে অভিযানে আসেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার লাবনী।
এ সময় সম্প্রতি সময়ে ওই এলাকায় অবৈধভাবে টিলা কেটে রাস্তা তৈরি করে বালু উত্তোলনের প্রমান পায় টাস্কফোর্স। পরে উপজেলার বড়গাঙ এলাকায় অভিযান চালায় প্রশাসনের নেতৃত্বে টাস্কফোর্স। এ সময় নদীর পাড় কেটে বালুর সাইট তৈরী করার দায়ে একজনকে আটক করা হয়। এ সময় প্রশাসনের সাথে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও সেনাবাহিনীর টিম অভিযানে অংশগ্রহণ করে।
জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার লাবনী বলেন, পৃথক দুইটি অভিযানে আসামপাড়া হতে দুইজন ও বড়গাঙ হতে একজনকে আটক করা হয়। পরে বালু মহাল ও নদী সুরক্ষা আইনে আসামপাড়ার দুইজনকে ৫০ হাজার ও বড়গাঙয়ে আটক একজনকে ১ লক্ষ টাকা মোট দেড় লক্ষ টাকা জরিমানা আদায় ও পরিবর্তীতে এহেন অপরাধ না করার শর্তে তাদের ছেড়ে দেয়া হয়। তিনি আরো বলেন, প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।
























