সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

সুনামগঞ্জে স্বামী নিজ স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪ ১৪২ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের সদর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে ঘুমন্ত স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা করলো এক স্বামী। আজ রোববার (১ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আহমদাবাদ গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন, রাকিবা বিবি (২২)। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ৯ নং ওয়াডের মো.আছান নবীর মেয়ে। আর ঘাতক স্বামীর নাম সাইদী চৌধুরী (২৩), সে গৌরারং ইউনিয়নের আহমদাবাদব গ্রামের আকলুস মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল গড়িয়ে দুপুরে হলেও রাকিবা বিবি বসতঘরের দরজা না খুললে আশেপাশের লোকজন তাকে ডাকাডাকি করেন। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরের ভিতরে ডুকে রাকিবাকে একদম অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা৷ পরে রাকিবাকে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

খোঁজ নিয়ে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে বসতঘরে ঘুমন্ত স্ত্রী রাকিবা বিবিকে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। পরে পুলিশ অভিযান পরিচালনা করে নিহতের স্বামী সাইদীকে আটক করে সুনামগঞ্জের সদর থানায় নিয়ে আসছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক। তিনি বলেন, আমরা হত্যাকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে স্বামীকে আটক করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবদ করলে সে তার স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় বালিশ চাপা দিয়ে হত্যার কথা স্বীকার করেছে। মূলত তাদের মধ্যে মনমালিন্য থাকায় তার স্ত্রীকে হত্যা করেছে। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুনামগঞ্জে স্বামী নিজ স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা

আপডেট সময় : ০৩:৪৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪