সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা সিলেটে সংস্কার ও মেরামতের জন্য বিভিন্ন কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা সিলেট সিএনজি ফিলিং স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ মালিকরা গ্যাসের চাপ স্বাভাবিক ও হয়রানি বন্ধের দাবি জানান শাবিপ্রবিতে  সাস্ট রিসার্চ সোসাইটির সভাপতি তামিম, সম্পাদক সিনজা

বড়লেখায় বিশ্ববিখ্যাত ক্বারি-শিল্পীদের কোরআন প্রতিযোগিতা ও আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে ধর্মপ্রাণ মানুষের ঢল 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪ ১৩৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজার বড়লেখা প্রতিবেদক : 

মৌলভীবাজারের বড়লেখায় মনোমুগ্ধকর ক্বেরাত  ও ইসলামী নাশিদ পরিবেশন করে দর্শক শ্রোতাদের হৃদয় ছুঁয়েছেন জনপ্রিয় ক্বারী ও ইসলামী সংগীত শিল্পীরা।

গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) বড়লেখা উপজেলার ধর্মীয় ও সামাজিক সংগঠন আস-সুন্নাহ মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতা ও আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মানুষের ঢল নামে। এতে মহাগ্রন্থ আল-কোরআন তেলাওয়াত ও ইসলামী নাশিদ পরিবেশন করেন বিশ্ববিখ্যাত জনপ্রিয় ক্বারী ও ইসলামী সংগীত শিল্পীরা। বাদ জুম্মা থেকে মধ্যরাত পর্যন্ত পিসি উচ্চ বিদ্যালয় মাঠে কোরআন তেলাওয়াত ও ইসলামী নাশিদ উপভোগ করেন ধর্মপ্রাণ মানুষজন। 

সম্মেলনে ফাউন্ডেশনের সভাপতি হাফিজ মাওলানা ইয়াহইয়া আহমদের সভাপতিত্বে এবং নন্দিত আবৃত্তিকার ও উপস্থাপক কবি মীম সুফিয়ানের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তানজানিয়ার বিশ্ববিখ্যাত ক্বারী শায়খ ক্বারী ঈদি শা’বান,  মিশরের শায়খ ক্বারী ডক্তর সালাহ মুহাম্মদ সুলাইমান, শায়খ ক্বারী সানাদ আব্দুল হামিদ, আফ্রিকার শায়খ ক্বারী আহমেদ হিজা ও চট্টগ্রামে শায়খ ক্বারী আব্বাস উদ্দীন আযহারী, বড়লেখার ক্বারী সাহেদ আহমদ। 

সম্মেলনে নাশিদ পরিবেশন করেন কলরবের কিংবদন্তি সংগীত শিল্পী সুরসম্রাট আহমদ আব্দুল্লাহ, আবু উবায়দা।আলোচনা পেশ করেন বড়লেখা হাজিগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব ও ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক মুফতি রুহুল আমীন, বড়লেখা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ফাউন্ডেশনের যুগ্ম-সম্পাদক মাওলানা আবিদুর রহমান। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস-সুন্নাহ মানবকল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা শায়খ মাওলানা বদরুল ইসলাম, মাওলানা শায়খ রমিজুদ্দীন, আলহাজ্ব শায়খ খায়রুল ইসলাম, ক্বারী মনোহর আলী, মাওলানা মুখলিসুর রহমান, মাওলানা বদরুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা আব্দুল্লাহ খান, ফাউন্ডেশনের পৃষ্টপোষক মাওলানা ইমামুদ্দীন, মুফতি হারুনুর রশীদ, ফরহাদ আহমদ ও আব্দুর রহিম। 

অন্যদের উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আব্দুর  রহমান শাহিন, হাজ্বী আব্দুল নুর, মাস্টার রিয়াজুল ইসলাম, হাজ্বী আব্দুস সাত্তার, আব্দুল কাদির পলাশ ও লুৎফুর রহমান।  এসময় উলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ,  সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়। চমৎকার এ আয়োজনে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, উপস্থিত হয়েছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বড়লেখায় বিশ্ববিখ্যাত ক্বারি-শিল্পীদের কোরআন প্রতিযোগিতা ও আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে ধর্মপ্রাণ মানুষের ঢল 

আপডেট সময় : ০২:১৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪