সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ সীমান্তে পুশইন সতর্ক ৫৫ বিজিবি, পাহারায় চা বাগানের শ্রমিকরাও সংবাদপত্র হকার্স সমবায় সমিতির বার্ষিক বনভোজন ও পুনর্মিলনী সিলেট কাষ্টঘরে বিশেষ অভিযান, উদ্ধার ৯ হাজার ৪০০ পিস ইয়াবা বড়ি ও নগদ ১ লাখ ৮৬ হাজার ২০৬টাকাসহ গ্রেফতার ১ সিলেটে মাদক আস্তানায় গ্রেফতার ২ সিলেটে পুলিশের চিরুনি অভিযান, গ্রেফতার ৯৪ সিলেট অস্ত্র ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার সিলেটে নতুন জেলা প্রশাসক- রেজা হাসান সিলেটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু,নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার- শিক্ষামন্ত্রী লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প

ইসকন ইস্যুতে দেশি-বিদেশি ইন্ধন থাকতে পারে – সিলেটে স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ১০৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ইসকন ইস্যুতে দেশি-বিদেশি ইন্ধন থাকতে পারে। দেশের দু-একটি দল রয়েছে বা যাদের নিষিদ্ধ করা হয়েছে তারাও থাকতে পারে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সারা দেশে অনেক ভুয়া মামলা হয়েছে। এসব মামলায় যাতে নিরীহ কেউ হয়রানি না হন সে জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা ডিসি, এসপি এবং লিগ্যাল এইড অফিসারদের দিয়ে একটি কমিটি করে দেব। তারা বিষয়টি দেখবেন। যারা ভুয়া মামলা করছে তাদের ধরিয়ে দিন। যারা ভুয়া মামলা করছে তাদেরও আমরা আইনের আওতায় আনব।

ছাত্রদের সাম্প্রতিক আন্দোলনের বিষয়ে তিনি বলেন, আজকে বিভিন্ন কলেজের ছাত্র প্রতিনিধির সঙ্গে একটি আলোচনা হয়েছে। আমি মনে করি এটি একটি ফলপ্রসু আলোচনা। আমি মনে করি এটি সমাধান হবে। আর ছাত্ররা আমাদের ভাই,আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমাদের বোন। ছাত্রদের প্রতি কঠোর হলে হবে না। তারা বুদ্ধিমান, তাদেরকে বুঝাতে হবে। আমার মনে হয় তারা বিষয়টি বুঝতে পেরেছে। তারা নিজেদের মধ্যে বিষয়টি সমাধান করে ফেলবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিভিন্ন থানা থেকে লুন্ঠিত অস্ত্র পুরোপুরি উদ্ধার করা সম্ভব হয়নি। সে সকল অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

কমিউনিটি পুলিশের কার্যক্রম বৃদ্ধিতে সরকারের কাজ করছে বলে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কমিউনিটি পুলিশের কার্যক্রম প্রথমে ঢাকায় বেগবান করা হবে। পরে পুরো দেশে পর্যায়ক্রমে করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইসকন ইস্যুতে দেশি-বিদেশি ইন্ধন থাকতে পারে – সিলেটে স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০২:৪৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪