সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

যুবলীগ নেতা আলমগীরকে আটক করে পুলিশে সোপর্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ১৫৮ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি, আওয়ামী লীগ যুবলীগ নেতা আলমগীর তালুকদারকে জনতা আটক করে সেনা ক্যাম্পে হস্তান্তর করেছে। রোববার সন্ধ্যায় শহরের ফায়ার সার্ভিস এলাকা থেকে আলমগীরকে আটক করে স্থানীয়রা।

পরে তাকে মারধর করে সেনা ক্যাম্পে নিয়ে গেলে সেনাবাহিনী তাকে সদর থানায় হস্তান্তর করে। সদর মডেল থানার ওসি আলমগীর কবীর জানান, আলমগীরকে স্থানীয় যুবকরা আটক করে সেনাবাহিনীর কাছে নিয়ে যান। সেখান থেকে সেনাবাহিনীর তত্বাবধানে তাকে থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়রা জানান, হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির সভাপতি আলমগীর তালুকদার (৪০) ও তার পিএস রোহান (৩০)কে মারধর করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

গতকাল রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় শহরের ফায়ার সার্ভিস এলাকায় একদল জনতা তাদের আটক করে মারধর করে। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় হস্তান্তর করে। আটক আলমগীর তালুকদার হবিগঞ্জ শহরের মোহনপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে ও জেলা যুবলীগ নেতা এবং রোহান একই এলাকার আব্দুর রাজ্জাকের পুত্র।

স্থানীয়রা জানান, বৈষম্য ছাত্র-জনতার সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় আওয়ামী যুবলীগ লীগ নেতা আলমগীর তালুকদারকে আসামীভূক্ত করা হয়। এর পর থেকে আলমগীর আত্মগোপনে ছিলেন। গতকাল সন্ধ্যায় কয়েকজন সঙ্গী নিয়ে সেখানে গেলে উত্তেজিত লোকজন তাদের আটকিয়ে মারধর করে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবীর জানান, গত ৪ আগস্ট হবিগঞ্জ সিনেমা হল এলাকার বিএনপি অফিস ভাংচুর মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে বালু ব্যবসা, সিএনজি স্টেশনে চাঁদাবাজিসহ অনেক অভিযোগ রয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যুবলীগ নেতা আলমগীরকে আটক করে পুলিশে সোপর্দ

আপডেট সময় : ০৬:৩১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪