সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

চুনারুঘাট থানায় ব্যারিস্টার সুমনকে জিজ্ঞাসাবাদ – নিরাপত্তা জোরদার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ১৩৭ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

ছাত্র-জনতার ওপর হামলার মামলায় হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ-সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ২ দিনের রিমান্ড মঞ্জুরের পর থানায় নিয়ে আসা হয়েছে।

গতকাল শুক্রবার সকালে তাকে কড়া নিরাপত্তায় থানায় নিয়ে আসা হয় বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লিটন রায়। জিজ্ঞাসাবাদ শেষে আগামী রোববার তাকে কারাগারে পাঠানোর কথা রয়েছে। ব্যারিস্টার সুমনের রিমান্ড ঘিরে থানায় বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে থানায় ঢুকতে দেওয়া হচ্ছে না। কড়া নিরাপত্তায় চলছে সাবেক এমপি সুমনের জিজ্ঞাসাবাদ।

এর আগে বৃহস্পতিবার সুমনের উপস্থিতিতে আদালতে রিমান্ড আবেদন করেন চুনারুঘাট থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা লিটন রায়। এ সময় সুমনের আইনজীবীর পক্ষ থেকে রিমান্ড বাতিল ও জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করে ২ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। প্রসঙ্গত, গত ১৬ জুলাই চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ১১ সেপ্টেম্বর সৈয়দ সায়েদুল হক সুমনসহ ৯৭ আসামির নাম উল্লেখ করে প্রায় ২০০ জনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা করেন চুনারুঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. নাসির উদ্দিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চুনারুঘাট থানায় ব্যারিস্টার সুমনকে জিজ্ঞাসাবাদ – নিরাপত্তা জোরদার

আপডেট সময় : ১০:০৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪