সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

চুনারুঘাটে ভাতিজাদের হাতে চাচা খুনের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ১৩২ বার পড়া হয়েছে

হবিগঞ্জ চুনারুঘাট প্রতিনিধি :

চুনারুঘাট উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের হাতে চাচা খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) গাজীপুর ইউনিয়নের হাপ্টার হাওর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোঃ রাজু মিয়া (৫৫)। তিনি একই গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে। স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত মোঃ রাজু মিয়ার সাথে তার ভাই মৃত তোতা মিয়ার ছেলে-ভাতিজা মোঃ হাছান মিয়া (৪০) হোসেন মিয়া (৩৫) ও মুক্তার মিয়া (৩০) এর দীর্ঘদিন যাবত বাড়ি ভূমি নিয়ে বিরোধ চলছিল। চাচা-ভাতিজার বাড়ির ভূমি বিরোধের বিষয়টি স্থানীয় চেয়ারম্যানসহ এলাকার মাতাব্বরদের উপস্থিতিতে মিমাংসার জন্য শালিশ বৈঠক হয়। কিন্তু উভয় পক্ষের বিরোধ মিমাংসা হয়নি। ঘটনার দিন বৃহস্পতিবার সকালে বিরোধীয় স্থানে জাম্বুরা গাছ কাটা নিয়ে চাচা ভাতিজার মধ্যে সংঘর্ষ হয়।

সংঘর্ষে ভাতিজাদের দেশীয় অস্ত্রের আঘাতে রাজু মিয়া তার মাথার তালুতে ও কপালের ডান পাশে গুরুতর আঘাত প্রাপ্ত হন। স্বজনরা তাৎক্ষণিক রাজুকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দুপুর আড়াইটায় চিকিৎসাধীন অবস্থায় রাজু মিয়া মারা যান।

খবর পেয়ে বিকেলে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনারস্থল পরিদর্শন করেন। সন্ধ্যায় ওসি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, বিরোধীয় স্থানে জাম্বুরা গাছ কাটা নিয়ে সংঘর্ষ হয়। এতে রাজু মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চুনারুঘাটে ভাতিজাদের হাতে চাচা খুনের অভিযোগ

আপডেট সময় : ১২:৪২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪