সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল

সিলেটে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ টাকাসহ আটক-১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ১০৬ বার পড়া হয়েছে

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :

সিলেটে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকের সাথে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ। এসময় মাদককারবারি এক নারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে কোম্পানীগঞ্জ উপজেলার গৌখালেরপাড় গ্রামে অভিযান চালিয়ে হোছনা বেগম (৪৫) নামের ওই নারীকে আটক করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আটক হোছনা বেগম গৌখালেরপাড় গ্রামের কাছাব আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গৌখালেরপাড় এলাকায় একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে থানাপুলিশ গৌখালেরপাড় গ্রামে অভিযান চালায়। এসময় চিহ্নিত মাদককারবারিরা পালিয়ে যায়।

অভিযানকালে গ্রামের কাছাব আলীর ঘর থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ কেজি গাঁজা ও নগদ ৮ লাখ ৪৪ হাজার টাকা উদ্ধার করা হয়। আটক করা হয় কাছাব আলীর স্ত্রী হোছনা বেগমকে। কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক উজায়ের আল মাহমুদ আদনান জানান, আটক হোছনা বেগমসহ ৩ জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ টাকাসহ আটক-১

আপডেট সময় : ১২:১০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪