সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা সিলেটে সংস্কার ও মেরামতের জন্য বিভিন্ন কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা সিলেট সিএনজি ফিলিং স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ মালিকরা গ্যাসের চাপ স্বাভাবিক ও হয়রানি বন্ধের দাবি জানান শাবিপ্রবিতে  সাস্ট রিসার্চ সোসাইটির সভাপতি তামিম, সম্পাদক সিনজা

ড্র ম্যাচেই ৩-০ গোলের পরাজয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ১৪১ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছেড়ে অদ্ভূত এক কাণ্ড ঘটালেন কসোভোর ফুটবলাররা। উয়েফা নেশন্স লিগে গত ১৫ নভেম্বরের এই ম্যাচের ফল ঘোষণা হলো প্রায় এক সপ্তাহ পর।

ড্র হতে যাওয়া সেই ম্যাচে রোমানিয়াকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করলো উয়েফা। তবে জয়ের সঙ্গে জরিমানাও গুণতে হয়েছে রোমানিয়াকে। 

বুখারেস্টে গত ১৫ নভেম্বর উয়েফা নেশন্স লিগের ‘সি’ গ্রুপের দুই নম্বর ম্যাচে মুখোমুখি হয়েছিল দল দুটি। গোলশূন্য ড্রয়ের পথেই ছিল দুই দলের ম্যাচটি। অতিরিক্ত সময়ের খেলা চলছিল তখন। এরইমধ্যে স্টেডিয়ামে থাকা রোমানিয়ার সমর্থকেরা উসকানি দিতে থাকে মাঠে থাকা কসোভানদের। 

পুরো সময়ে তেমন মনোযোগ না দিলেও শেষ মুহূর্তে আর ধৈর্য ধরে রাখতে পারলেন না কসোভোর ফুটবলাররা। রোমানিয়ান সমর্থকদের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে ম্যাচ শেষ না করেই মাঠ ছাড়েন। রোমানিয়ান সমর্থকরা ম্যাচ চলাকালে সার্বিয়াপন্থি স্লোগান দেয় বলে অভিযোগ করে কসোভো। প্রতিপক্ষের এই অভিযোগ অবশ্য অস্বীকার করেছে রোমানিয়া। 

বৈষম্যমূলক আচরণ ও দলের সমর্থকদের অশোভন আচরণসহ একাধিক অভিযোগে রোমানিয়াকে শাস্তি দিয়েছে উয়েফা। রোমানিয়ান ফুটবল ফেডারেশনকে এক লাখ ২৮ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। 

একই সঙ্গে সমর্থকদের বর্ণবাদী ও বৈষম্যমূলক আচরণের কারণে দেশটিকে তাদের ঘরের মাঠের পরের ম্যাচটি দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজনেরও নির্দেশ দেওয়া হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ড্র ম্যাচেই ৩-০ গোলের পরাজয়

আপডেট সময় : ০১:৪৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪