সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল

নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ ১১৯ বার পড়া হয়েছে

হবিগঞ্জ নবীগঞ্জ প্রতিনিধি :

নবীগঞ্জ পৌর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ পৌরসভার গয়াহরি গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুইজন হলেন- পৌরসভার সাবেক কাউন্সিলর প্রানেশ চন্দ্র দেবের মা-ভাই গয়াহরি গ্রামের দুর্গা চরণ দেবের স্ত্রী অনিমা চন্দ্র দেব (৭০) ও দুর্গা চরণ দেবের ছেলে নিপেশ চন্দ্র দেব (৪৫)।

জানা যায়- সকালে গয়াহরি গ্রামের দুর্গা চরণ দেবের স্ত্রী অনিমা চন্দ্র দেব বসত ঘরের বাথরুমে গোসল করতে যান। বাথরুমের ভিতরে বিদ্যুৎস্পৃষ্ট হন অনিমা চন্দ্র দেব। এ সময় অনিমা চন্দ্র দেবকে বাঁচাতে ছেলে নিপেশ চন্দ্র দেব এগিয়ে গেলে অনিমাকে স্পর্শ করা মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হন নিপেশ। পরে পরিবারের লোকজন মা-ছেলেকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। পরে নবীগঞ্জ থানার এসআই পিযুষ কান্তি দেব হাসপাতালে গিয়ে লাশের সুরাতহাল প্রতিবেদন তৈরি করেন। এদিকে মা ছেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গয়াহরি গ্রামসহ আশপাশ এলাকায় শোকের ছায়া নেমে আসে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বিদ্যুৎম্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

আপডেট সময় : ০৩:৫৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪