সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন গ্যাসের তীব্র সংকট : লাখ লাখ শ্রমিক কর্মহীন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের সাবেক দুই ওসি বাধ্যতামূলক অবসরে সিলেটে ময়লার স্তুপে পাওয়া খণ্ডিত পায়ের পাতা নিয়ে আতঙ্ক সিলেট চেম্বার অবকমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক ও মহানগর আওয়ামী লীগের উপদেষ্টাসহ নিজ বাসায় তিন খুন ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ

বিশ্বে টানা ১২ মাস কমছে খাদ্যের দাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩ ২০১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক,

বিশ্বে খাদ্যের মূল্যসূচক ১২ মাস ধরে কমছে।এ প্রবণতা মার্চেও অব্যাহত ছিল বলে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে।শুক্রবার এফএও বলেছে,মার্চে সংস্থার খাদ্যের মূল্য তালিকার সূচক ২ দশমিক ১ শতাংশ কমেছে।রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এক বছর আগে খাদ্যের মূল্যসূচক সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর,এ সূচক এখন কমে ২০ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে।খবর রয়টার্স,সিনহুয়া, আইএএনএস।

বিশ্বব্যাপী সবচেয়ে বেশি প্রচলিত খাদ্যপণ্যের ওপর নজরদারি করা এফএও-এর মূল্যসূচকের গড় মার্চে ছিল ১২৬ দশমিক ৯ পয়েন্ট।আর ফেব্রুয়ারিতে এর গড় ছিল ১২৯ দশমিক ৭ পয়েন্ট।রোমভিত্তিক সংস্থাটি বলছে,২০২১ সালের জুলাই থেকে মার্চ মাসের এ গড়ই হচ্ছে সর্বনিম্ন পয়েন্ট।এফএও বলেছে, পর্যাপ্ত সরবরাহের পাশপাশি আমদানির চাহিদা হ্রাস এবং কৃষ্ণসাগরের মাধ্যমে ইউক্রেনের শস্যের নিরাপদ রপ্তানির অনুমতি দেওয়ার চুক্তির সম্প্রসারণ খাদ্যপণ্যের মূল্যহ্রাসে ভূমিকা রেখেছে।

জাতিসংঘের সংস্থাটি বলেছে, খাদ্যের মূল্যসূচকের পতন খাদ্যশস্য, ভোজ্যতেল এবং দুগ্ধজাত দ্রব্যের কম দামেও প্রতিফলিত হয়েছে।তবে চিনি এবং মাংসের দাম বেড়েছে।এফএও-এর প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো টোরেরো এক বিবৃতিতে বলেছেন,বিশ্বব্যাপী খাদ্যের দাম কমলেও এর দাম এখনো অনেক বেশি এবং দেশীয় বাজারে এর দাম ক্রমাগত বাড়ছে। এ বিষয়টি খাদ্য নিরাপত্তার জন্য অতিরিক্ত চ্যালেঞ্জ তৈরি করছে।

তিনি আরও বলেন, এ বিষয়টি খাদ্য আমদানিকারক উন্নয়নশীল দেশগুলোর জন্য বিশেষভাবে প্রযোজ্য। এসব দেশে মার্কিন ডলার বা ইউরোর বিপরীতে তাদের মুদ্রার অবমূল্যায়ন এবং ক্রমবর্ধমান ঋণের বোঝার কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।এফএও খাদ্যশস্যের মূল্যসূচক গত বছর মার্চের তুলনায় এ মার্চে ৫ দশমিক ৬ শতাংশ হ্রাস পেয়েছে। এর মধ্যে গম দাম ৭ দশমিক ১, ভুট্টা ৪ দশমিক ৬ এবং চালের দাম ৩ দশমিক ২ শতাংশ হ্রাস পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিশ্বে টানা ১২ মাস কমছে খাদ্যের দাম

আপডেট সময় : ০১:৪০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩