সংবাদ শিরোনাম ::
সিলেট মহানগর যুবলীগের ২নেতা গ্রেফতার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৫৩:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ ১৫৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক ;
সিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে দায়ের হওয়া মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
গ্রেফতার হওয়া ঐ দুই নেতা হচ্ছেন- সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন ইমু ও তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রুপম আহমদ। শুক্রবার (১৫ নভেম্বর) গভীররাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। র্যাব-৯ গ্রেফতারের বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে।

















