সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

মন্ত্রণালয়ের ভুয়া আদেশ দিয়ে বালুমহাল ইজারা নেওয়ার চেষ্টা, আটক ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৮:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ১২৬ বার পড়া হয়েছে

Arrested man handcuffed hands at the back

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার একটি চা–বাগানের ২০ একর সিলিকা বালুমহাল মন্ত্রণালয় থেকে ইজারা এনেছেন এমন ভুয়া আদেশনামা জেলা প্রশাসকের কাছে জমা দিয়ে আটক হয়েছেন দুলাল মিয়া (৫০) নামের এক ব্যক্তি।মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ওই ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক। আটক ব্যক্তির বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ইনাতাবাজ গ্রামে।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চন্দ্রিছড়া চা-বাগান এলাকায় অবস্থিত চণ্ডিছড়া টিজি ও রামগঙ্গা সিলিকা বালুমহালের ২০ একর ভূমি মেসার্স সালমান এন্টারপ্রাইজ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে ইজারা নিয়েছেন—মন্ত্রণালয়ের উপসচিব দীপক কুমার চক্রবর্তীর স্বাক্ষরিত এমন একটি আদেশনামা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী দুলাল মিয়া মঙ্গলবার বিকেল পাঁচটায় হবিগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসেন। তাঁর সঙ্গে ছিলেন আরও তিন ব্যক্তি।

চিঠি পাওয়ার পর হবিগঞ্জের জেলা প্রশাসক ফরিদুর রহমানের সন্দেহ হয়। তিনি বিষয়টি যাচাই-বাছাই করতে আদেশনামার কপিটি মন্ত্রণালয়ে পাঠান। পরে সেখান থেকে মন্ত্রণালয়ের সহকারী সচিব বেগম সায়মা আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, এ ধরনের কোনো আদেশ মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি। পরে জেলা প্রশাসক দুলাল মিয়াকে আটক করেন। খবর দেওয়া হয় হবিগঞ্জ সদর মডেল থানা-পুলিশকে। সন্ধ্যা সাতটায় আটক ব্যক্তির বিরুদ্ধে আদেশনামা জালিয়াতি ও প্রতারণার অভিযোগে এনে হবিগঞ্জ সদর থানায় একটি মামলা করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। ঘটনার সময় দুলাল মিয়ার সঙ্গে থাকা অপর তিন ব্যক্তি আটক হওয়ার ভয়ে তাৎক্ষণিক জেলা প্রশাসকের কার্যালয় থেকে পালিয়ে যান।

অভিযুক্ত দুলাল মিয়া বলেন, আমি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একজন দালালকে ৫০ লাখ টাকা দিয়েছিলাম মন্ত্রণালয় থেকে ইজারার প্রক্রিয়া সম্পন্ন করতে। সে আমাকে এ ইজারা আদেশনামাটি দিয়েছে। এটি ভুয়া কি না, তা জানি না। হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রিয়াঙ্কা পাল বলেন, যে সিলিকা বালুমহালটি মন্ত্রণালয় থেকে ইজারা আনার দাবি করা হয়, প্রকৃতপক্ষে এ বালুমহাল নিয়ে আদালতে মামলা রয়েছে। এ বালুমহাল ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই।

জেলা প্রশাসক ফরিদুর রহমান বলেন, মন্ত্রণালয় থেকে এ সিলিকা বালুমহাল ইজারা দেওয়া হয়নি। তা ছাড়া চা-বাগানের ভেতর এ ধরনের বালুমহাল ইজারা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধও আছে। আদেশনামা পাওয়ার পর সন্দেহ হলে তা মন্ত্রণালয়ে পাঠাই। সেখান থেকে বিষয়টি নিশ্চিত করা হয়, এ ইজারা আদেশ সেখান থেকে দেওয়া হয়নি। আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মন্ত্রণালয়ের ভুয়া আদেশ দিয়ে বালুমহাল ইজারা নেওয়ার চেষ্টা, আটক ১

আপডেট সময় : ০৮:৪৮:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪