সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান দেশের বিভিন্ন বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা— সিলেটে বদলি গণপূর্তের ১৩ প্রকৌশলী ভারতীয় সংবাদমাধ্যমের খবর,শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত সিলেটে বা*সা-বা*ড়ি নির্মাণ নিয়ে নির্দেশনা দিল সিউক— সিলেট উপশহরে একটি বাসায় এসি চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য, তৈরি হয়েছে জটিলতা পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব*** আগামী ৫দিন সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে সিলেটে রায়নগর ট্রি প ল মার্ডার, বাবুল ৪দিনের রিমাণ্ড মঞ্জুর সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা

অবিলম্বে গাজা যুদ্ধ বন্ধের দাবি সৌদি ক্রাউন প্রিন্সের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ১৩২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

গাজা ও লেবাননে ইসরাইলকে অবিলম্বে সামরিক আগ্রাসন বন্ধ করার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। রিয়াদে আরব ও মুসলিম নেতাদের শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। 

সোমবার আরব লিগ ও অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) যৌথ শীর্ষ সম্মেলনের শুরুতে দেওয়া ভাষণে ক্রাউন প্রিন্স (এমবিএস) ফিলিস্তিন ও লেবাননের জনগণের বিরুদ্ধে ‘গণহত্যা’ সংঘটিত হচ্ছে বলে উল্লেখ করেন। তিনি ইসরাইলকে আগ্রাসন থেকে বিরত থাকার আহ্বান জানান এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানান।

আরব রাষ্ট্র লীগের সেক্রেটারি-জেনারেল আহমেদ আবুল ঘেইতও গাজা ও লেবাননে ইসরাইলের সামরিক অভিযানের নিন্দা জানিয়ে এমবিএসের সুরে বলেন, ফিলিস্তিনি জনগণের দুর্দশা কোনো ভাষায় প্রকাশ করার মতো নয়। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলের কর্মকাণ্ড স্থায়ী শান্তি অর্জনের প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে। একমাত্র ন্যায়বিচারের মাধ্যমেই আমরা স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হবো।

প্রসঙ্গত, গত বছর ৭ অক্টোবর গাজায় অভিযান শুরু করে ইসরাইল। যা এখনো চলছে। এতে গাজায় এ পর্যন্ত ৪৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অবিলম্বে গাজা যুদ্ধ বন্ধের দাবি সৌদি ক্রাউন প্রিন্সের

আপডেট সময় : ০১:০৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪