সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ সিলেট নগরীতে সড়ক ও জনপথ সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে- এমপি মুক্তাদির জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে- ডা. শফিকুর রহমান সিলেটে বেসরকারি হাসপাতাল ও একটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা সিলেটের সেফওয়ে সিলগালা, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোক সতর্কবার্তা সিলেট র‌্যাবের অভিযানে পুলিশের টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার চীন রেললাইনকে ডুয়েলগেজ রেললাইনে রূপান্তর প্রকল্পে অর্থায়নে আগ্রহ সিলেট মহানগরীর বাদামবাগিচা এলাকা পরিদর্শনে (সিসিক)কাইয়ুম চৌধুরী সিলেটে নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ সারোয়ার

উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৯:২২ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ১২১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট ছাত্র-জনতার অংশীদারত্ববিহীন সিদ্ধান্তে অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

কেন্দ্রের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সোমবার (১১ নভেম্বর) বিকেলে ৪টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বশীলরা সিলেট মহানগরীর চৌহাট্টা থেকে বিক্ষোভ মিছিল করে জিন্দাবাজার পয়েন্ট ঘুরে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে প্রতিবাদ সমাবেশ করেন।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিবসহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। হাজার-হাজার ছাত্র-জনতার রক্তে অর্জিত এই বিপ্লব। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নতুন যে উপদেষ্টা নিয়োগ দিয়েছেন তা বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক। ফ্যাসিবাদী দোসরদের স্থান দেওয়া শহীদের রক্তের অবমাননা ও  অভ্যুত্থানের সঙ্গে বেঈমানী। আমরা আশাকরি ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র-জনতার সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত নিবেন।

এর আগে রোববার (১০ নভেম্বর) নতুন করে শপথ নেন তিন উপদেষ্টা। তারা হলেন– ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ

আপডেট সময় : ১২:৩৯:২২ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪