সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে দুই ফুডস দোকানে অভিযান, জরিমানা-৩০ হাজার পুলিশের গাড়ির সামনেই যুবলীগের বিক্ষোভ মিছিল সিলেটে অনৈতিক কাজে জড়িত থাকায় আবাসিক হোটেল সিলগালা, আটক ৫ সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনকালে সিসিক প্রশাসক মাধবপুরে পুলিশের বড় অভিযান, বিপুল পরিমাণ মাদক উদ্ধার সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের বিশেষ মশক নিধন অভিযান শুরু সিলেটের আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের সভা আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের সভা জিন্দাবাজারে নালায় আবর্জনা-পয়োবর্জ্য, স্বাস্থ্য ঝুঁকি সিলেট সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

আ.লীগের এমপি-মন্ত্রীদের হাতকড়া না পরানোর অনুরোধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ১৬৪ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক ;

মামলার শুনানির সময় এজলাসে দাড়িয়ে সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান বিচারককে উদ্দেশ্য করে বলেছেন, আমার বাবা এমপি ছিলেন, আমিও কয়েকবারের এমপি। আমাকে হাতকড়া না পরানোর অনুরোধ। দয়া করে আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের হাতে হাতকড়া পরাবেন না।

সোমবার (১১ নভেম্বর) সকালে রাজধানীর পল্টন, যাত্রাবাড়ী ও মিরপুর থানার একাধিক মামলায় নতুন করে গ্রেপ্তার দেখাতে সাবেক মন্ত্রী দীপু মনি, রাশেদ খান মেনন, শাহজাহান খান, সাবেক সংসদ সদস্য আহমেদ হোসেন, আব্দুস সোবহান গোলাপ, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ৮ জনকে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেওয়া হলে এজলাসে দাড়িয়ে এমন অনুরোধ করেন শাহজাহান খান।

এ সময় আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহিন তাদের জামিন আবেদন করে শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জামিন আবেদনের বিরোধিতা করে আসামিদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর অনুরোধ করেন।

শুনানি শেষে পুলিশের আবেদন আমলে নিয়ে আসামিদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালত। এর আগে তারা প্রত্যেকেই একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় কয়েক দফায় রিমান্ড ভোগ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আ.লীগের এমপি-মন্ত্রীদের হাতকড়া না পরানোর অনুরোধ

আপডেট সময় : ১২:২৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪