সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

সিলেটের বাইরে যৌথ অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার ধোবাউড়া মুন্সিরহার থেকে দিদার আলী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪২:০৬ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪ ১২৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইনাতগঞ্জ পূর্ববাজারে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের ছুরিকাঘাতে সৌদি আরব প্রবাসী মোজাহিদুল ইসলাম সোহান হত্যাকান্ডের প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে র‌্যাব-৯ ও র‌্যাব-১৪ যৌথ অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানাধীন মুন্সিরহার  এলাকা থেকে দিদার আলী (২৭) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করে। হত্যাকান্ডের পর থেকে  সিলেট বিভাগ ছেড়ে পালিয়ে গিয়ে গা ঢাকা দেয় দিদার।

অভিযানকালে অন্য মামলার দুই আসামীকেও গ্রেফতারক করে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলো- হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার লতিবপুর গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে বাবলু মিয়া (২৪) ও একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে জাহিদ (২১)।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় জগন্নাথপুর থানার ইনাতগঞ্জ পূর্ব বাজারে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের উপর্যুপরি ছুরকাঘাতে গুরুতর আহত হন সৌদিআরব প্রবাসী মোজাহিদুল ইসলাম সোহান। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটের বাইরে যৌথ অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার ধোবাউড়া মুন্সিরহার থেকে দিদার আলী গ্রেফতার

আপডেট সময় : ০৬:৪২:০৬ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪