সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান দেশের বিভিন্ন বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা— সিলেটে বদলি গণপূর্তের ১৩ প্রকৌশলী ভারতীয় সংবাদমাধ্যমের খবর,শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত সিলেটে বা*সা-বা*ড়ি নির্মাণ নিয়ে নির্দেশনা দিল সিউক— সিলেট উপশহরে একটি বাসায় এসি চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য, তৈরি হয়েছে জটিলতা পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব*** আগামী ৫দিন সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে সিলেটে রায়নগর ট্রি প ল মার্ডার, বাবুল ৪দিনের রিমাণ্ড মঞ্জুর সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা

জামায়াতের সমর্থনে ওয়েনাড়ে ভোটে লড়ছেন প্রিয়াঙ্কা গান্ধী !

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪ ১২৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

ভারতের ইসলামপন্থি সংগঠন জামায়াতে ইসলামীর গোপন সমর্থনে কেরলের ওয়েনাড় লোকসভার উপনির্বাচনে লড়ছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী!

এমন অভিযোগ বিরোধী জোট ‘ইন্ডিয়া’র অন্যতম শরিক সিপিএমের পলিটব্যুরো সদস্য ও কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের।

বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ছেড়ে দেওয়া ওয়েনাড়ে আগামী ১৩ নভেম্বর উপনির্বাচন। সেখানে প্রিয়াঙ্কার মূল লড়াই সাবেক বিধায়ক ও সিপিআইয়ের রাজ্য সহ-সম্পাদক সত্যেন মোকেরি এবং বিজেপির নারী মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক নব্যা হরিদাসের বিরুদ্ধে। 

বিজয়নের অভিযোগ, জামায়াত ঘনিষ্ঠ সংগঠন ওয়েলফেয়ার পার্টি প্রিয়াঙ্কার পক্ষে ভোটে নেমেছে। তিনি বলেন, কংগ্রেসের ধর্মনিরপেক্ষতার মুখোশ পুরোপুরি খসে পড়েছে। বিজয়ন অতীতেও ভারতের ‘ইসলামপন্থী শক্তি’র সঙ্গে কংগ্রেসের বোঝাপড়ার অভিযোগ তুলেছেন। 

কেরলে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইউডিএফের দ্বিতীয় বৃহত্তম শক্তি ‘ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ’-এর বিরুদ্ধেও বিজেপির সুরে সুর মিলিয়ে সাম্প্রদায়িকতার অভিযোগ তুলেছেন তিনি। 

প্রসঙ্গত, গত লোকসভা ভোটে উত্তরপ্রদেশের রায়বরেলী এবং ওয়েনাড়, দুই কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রাহুল। দু’টি কেন্দ্রেই সাড়ে তিন লক্ষের বেশি ব্যবধান তিনি জয়ী হন। পরে রায়বরেলী আসনটি রেখে ওয়েনাড় কেন্দ্রটি ছেড়ে দেন রাহুল। 

পরিসংখ্যান বলছে, ২০০৯ সালের আসন পুনর্বিন্যাসে সৃষ্ট কেরলের ওয়েনাড় লোকসভায় কখনও হারেনি কংগ্রেস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জামায়াতের সমর্থনে ওয়েনাড়ে ভোটে লড়ছেন প্রিয়াঙ্কা গান্ধী !

আপডেট সময় : ০২:০৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪