সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

ফ্লোরিডায় ভরাডুবি কমলা হ্যারিসের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪ ১৬৩ বার পড়া হয়েছে

ট্রাম্প এখন পর্যন্ত ১০১টি এবং হ্যারিস ৭১টি ইলেক্টরাল ভোট পেয়েছেন

অনলাইন ডেস্ক ;

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের পর ফল আসতে শুরু করছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো অঙ্গরাজ্য-ভিত্তিক ফলাফল ঘোষণা করছে। ফলাফলের সর্বশেষ আপডেট অনুযায়ী, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় জয়ী হয়েছেন।

বুধবার (৬ নভেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও ভয়েস অব আমেরিকা।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পূর্ব এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের অঙ্গরাজ্যগুলো থেকে ফলাফল আসা অব্যাহত রয়েছে। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডা, আলাবামা, মিসিসিপি, টেনেসি এবং ওকলাহোমায় জয়ী হয়েছেন। এর আগে তাকে কেন্টাকি, ইন্ডিয়ানা এবং ওয়েস্ট ভার্জিনিয়ায় জয়ী ঘোষণা করা হয়।

অন্যদিকে ডেমোক্র্যাট প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে এখন পর্যন্ত মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস এবং কানেটিকাট-এ জয়ী ঘোষণা করা হয়েছে। এর আগে তিনি ভারমন্ট অঙ্গরাজ্যে জয়ী হন।

ভোট গণনার শুরু দিকের এই ফলাফলের পর ট্রাম্প এখন পর্যন্ত ১০১টি এবং হ্যারিস ৭১টি ইলেক্টরাল ভোট পেয়েছেন। মূলত এখন পর্যন্ত ফলাফলে কোনো অঘটন ঘটেনি। এই অঙ্গরাজ্যেগুলোতে যা ফলাফল দেখা যাচ্ছে, ফল সেরকম হবে বলে আগেই ধারণা করা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য এবং ডিসট্রিক্ট অব কলাম্বিয়ায় মোট ৫৩৮ ইলেক্টরাল ভোট আছে এবং এর মধ্যে যে প্রার্থী ২৭০টি ইলেক্টরাল ভোট পাবেন তিনি নির্বাচিত বলে গণ্য হবেন। তবে গত এক বছরের জনমত জরিপ এবং অতীত নির্বাচনের আলোকে ৪৩টি অঙ্গরাজ্যের ফলাফল কী হবে তা মোটামুটি নিশ্চিত হয়ে আছে।

আর সাতটি অঙ্গরাজ্যে— জর্জিয়া, উইসকনসিন, মিশিগান, পেন্সিলভানিয়া, অ্যারিজনা, নেভাদা আর নর্থ ক্যারলাইনায় কে জিতবে, তা নিশ্চিত ছিল না। এই রাজ্যেগুলোকে ‘সুইং স্টেট’ বলা হয় এবং সেখানে মোট ৯৩টি ইলেক্টরাল ভোট আছে। নির্বাচনে জয়ের জন্য একজন প্রার্থীকে এই সাতটি সুইং স্টেটের অন্তত চারটিতে জয়লাভ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফ্লোরিডায় ভরাডুবি কমলা হ্যারিসের

আপডেট সময় : ০২:১১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪