সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে আসা পর্যটকদের ভ্রমণ তালিকার শীর্ষে জাফলং,পর্যটনকেন্দ্র থেকে অবাধে পাথরলুট ও পরিবেশ ধ্বংসের কারণে প্রকৃতির বিনাশ- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১ সিলেট জকিগঞ্জ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ,আটক ২ সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে: বাণিজ্যমন্ত্রী  কোনো চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: খন্দকার মুক্তাদির লালাখাল চা বাগানে গীতা কোর্সের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সিলেট নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে- সিসিক প্রশাসক

পরিচ্ছন্নতাকর্মী সাফা, নৈশপ্রহরী সোহেল মণ্ডল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ ১৫২ বার পড়া হয়েছে

‘জন্ম’ নাটকের দৃশ্যে সোহেল মণ্ডল ও সাফা কবির।

বিনোদন প্রতিবেদক ঢাকা :

বরাবরই নতুন ধরনের চরিত্র হয়ে ওঠার চেষ্টায় থাকেন অভিনয়শিল্পীরা। তরুণ প্রজন্মের দুই অভিনয়শিল্পী সাফা কবির ও সোহেল মণ্ডল সেই চেষ্টার অংশ হিসেবে কাজ করলেন নতুন একটি নাটকে।

‘জন্ম ’নামের এই নাটকের শুটিং সম্প্রতি শেষ হয়েছে। এতে পরিচ্ছন্নতাকর্মীর চরিত্রে সাফা কবির ও নৈশপ্রহরীর চরিত্রে সোহেল মণ্ডল অভিনয় করেছেন। টানা তিন দিন ঢাকার উত্তরায় নাটকটির শুটিং হয়েছে বলে জানালেন পরিচালক আলোক হাসান।

শুটিংয়ের অভিজ্ঞতা বর্ণনা করে পরিচালক প্রথম আলোকে জানালেন, আক্কাস ও জোছনা চরিত্রের জন্য এমন দুজন অভিনয়শিল্পী দরকার ছিল, যাঁরা চরিত্র দুটি ফুটিয়ে তুলতে পারবেন। শুটিং শেষে আমার মনে হয়েছে, প্রত্যাশার চেয়ে ভালো করেছেন তাঁরা। ভিন্নধর্মী একটা উপায়ে আমরা গল্পটা বলার চেষ্টা করেছি। নাটকটি দেখার পর দর্শক তা উপলব্ধি করতে পারবেন।

আলোক হাসান বললেন, ‘আমি সব সময় চেষ্টা করি একটু ভিন্নধর্মী এবং বাস্তবধর্মী গল্প বলতে। “জন্ম” তেমনই একটা গল্প। এই গল্প দেখার পর অনেকে অনেক কিছু মেলাতে পারবেন। এ–ও ভাববেন, এটি সমসাময়িক একটা গল্প, যে গল্প থেকে একটা সুন্দর বার্তা পাওয়া যাবে। মানুষ যে ভুল করে কোনো কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে এবং তা যে কোনোভাবেই ঠিক করছে না, তা–ও এই নাটক দেখার পর উপলব্ধি করতে পারবে।’

‘জন্ম’ নাটকের দৃশ্যে সাফা কবির।

পরিচ্ছন্নতাকর্মী জোছনা চরিত্রে অভিনয় করেছেন সাফা কবির। তাঁর মতে, বরাবরই ভিন্নধর্মী কাজ করতে ভালোবাসি। যেসব চরিত্রে চ্যালেঞ্জ থাকে, সেসবে আনন্দও বেশি। এই গল্প তেমনই। তাই “জন্ম” একটা বিশেষ কাজ হয়ে থাকবে। এই কাজের জন্য আমাদের পুরো ইউনিট প্রচুর পরিশ্রম করেছে। আমরাও একটা সুন্দর বার্তা দেওয়ার চেষ্টা করেছি। নাটকটি দেখার পর কেউ একজনও যদি সচেতন হন, সেটাই আমাদের পরিশ্রমের সার্থকতা।’

নৈশপ্রহরী আক্কাস চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল। তিনি বললেন, ‘গল্পটার মধ্যে হৃদয় ছোঁয়ার ব্যাপার আছে। আমরাও সেভাবেই ফুটিয়ে তোলার চেষ্টার করেছি।’ খুব শিগগির দেশের একটি বেসরকারি চ্যানেলে ‘জন্ম’ নাটকটি প্রচারিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পরিচ্ছন্নতাকর্মী সাফা, নৈশপ্রহরী সোহেল মণ্ডল

আপডেট সময় : ০৩:৩৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪