সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা সিলেটে সংস্কার ও মেরামতের জন্য বিভিন্ন কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা সিলেট সিএনজি ফিলিং স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ মালিকরা গ্যাসের চাপ স্বাভাবিক ও হয়রানি বন্ধের দাবি জানান শাবিপ্রবিতে  সাস্ট রিসার্চ সোসাইটির সভাপতি তামিম, সম্পাদক সিনজা

বিরাটের জন্মদিনে অজানা তথ্য ফাঁস করলেন আনুশকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ ১৩৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক ;

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিরাট কোহলি আজ ৩৬ বছরে পা দিয়েছেন। জন্মদিনের শুভেচ্ছা জানাতে তার স্ত্রী বলিউড নায়িকা আনুশকা শর্মা এক অভিনব পদ্ধতি বেছে নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিরাট ও তার দুই সন্তানদের ছবি পোস্ট করে, বুঝিয়ে দিলেন অকায় এবং ভামিকাকে সামলাতে বিরাটের প্রতিদিন নাজেহাল হতে হয়। এ তথ্য এতদিন তাদের অনুরাগীরা জানতেন না। এবার তা ফাঁস করে দিলেন এ অভিনেত্রী।

আনুশকা তার ইনস্টাগ্রামে যে ছবিটি পোস্ট করেছেন, তাতে দেখা গেছে দুই সন্তানকে কোলে নিয়ে একেবারে হিমশিম খাচ্ছেন বিরাট। তাদের দুই সন্তান যে মোটেই শান্তশিষ্ট নয়, তা আনুশকার পোস্ট করা এ ছবি দেখে ধারণা করা যায়।

আনুশকা অভিনয়ের পাশাপাশি এখন মা হিসেবে দায়িত্ব পালনে ভীষণ ব্যস্ত। সন্তান হওয়ার পর আর অন্যান্য মায়েদের মতো আনুশকারও জীবন পাল্টে গেছে- তা আর বলার অপেক্ষা রাখে না! সে কারণেই এবার অভিনয় নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন এ নায়িকা।

আনুশকা সাফ জানিয়ে দিয়েছেন যে, মেয়ে ভামিকা এখন বড় হচ্ছে। তার পেছনেই বেশিরভাগ সময়টা দিতে চান তিনি। তাই এখন আর আগের মতো সিনেমা করবেন না এ অভিনেত্রী। খুব বেছে বেছে কম সিনেমায় কাজ করার কথা জানিয়েছেন। শুধু তাই নয়, এখন থেকে বছরে একটির বেশি সিনেমা করার সিদ্ধান্ত নিয়েছেন আনুশকা।

এ প্রসঙ্গে আনুশকা বলেন, জীবন নিয়ে কোনো আক্ষেপ নেই আমার। যেভাবে জীবন কাটাচ্ছি, তাতে আমি খুব খুশি। একজন অভিনেত্রী বা তারকা হিসেবে, কিংবা মা-স্ত্রী হিসেবে কিছু প্রমাণ করতে চাই না। আমি শুধু সেটাই করব, যেটা আমাকে আনন্দ দেয়। অভিনয় উপভোগ করি, তবে এখন থেকে বছরে একটি করে সিনেমা করব।

তিনি আরও বলেন, পরিবারকে বেশি সময় দিতে চাই। কারণ ভামিকার এখন আমাকে প্রয়োজন। বিরাটও বাবা হিসেবে অসাধারণ। যতটা পারে মেয়েকে সময় দেয়। তবে এটা খেয়াল করেছি যে, বাবার চেয়েও ওর এখন আমাকে বেশি দরকার। আনুশকা বছরে একটির বেশি সিনেমা করবেন না বলার পর তার অনুরাগীরা মন খারাপ করেছেন। তবে সন্তানদের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া তার প্রশংসা করছেন অনেকেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিরাটের জন্মদিনে অজানা তথ্য ফাঁস করলেন আনুশকা

আপডেট সময় : ০২:৩৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪