সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান দেশের বিভিন্ন বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা— সিলেটে বদলি গণপূর্তের ১৩ প্রকৌশলী ভারতীয় সংবাদমাধ্যমের খবর,শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত সিলেটে বা*সা-বা*ড়ি নির্মাণ নিয়ে নির্দেশনা দিল সিউক— সিলেট উপশহরে একটি বাসায় এসি চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য, তৈরি হয়েছে জটিলতা পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব*** আগামী ৫দিন সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে সিলেটে রায়নগর ট্রি প ল মার্ডার, বাবুল ৪দিনের রিমাণ্ড মঞ্জুর সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা

ইসরাইলে অস্ত্র সরবরাহ বন্ধে একাট্টা তুরস্কসহ ৫৪ দেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪ ১৩৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :

যুদ্ধবাজ ও দখলদার ইসরাইলের কাছে অস্ত্র সরবরাহ বন্ধের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্কসহ ৫৪টি দেশ ও দুটি আন্তর্জাতিক সংস্থা। 

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান রোববার এ তথ্য জানান। তিনি বলেন, এ বিষয়ে গত ১ নভেম্বর একটি চিঠি জাতিসংঘে জমা দেওয়া হয়। হাকান ফিদান জানান, তুরস্কের উদ্যোগে লেখা এই চিঠিতে বলা হয়েছে, ইসরাইলের কাছে অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ করা বন্ধ করতে হবে। 

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি আফ্রিকার মুসলিম দেশ জিবুতিতে অনুষ্ঠিত তৃতীয় তুরস্ক-আফ্রিকা অংশীদারত্ব পর্যালোচনা সম্মেলনে অংশ নেন। সেখানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি করা মানে গণহত্যায় সহযোগিতা করা’।

এ সময় ইসরাইলের বর্তমান প্রশাসন বিশ্বব্যাপী হুমকি হিসেবে দেখা দিয়েছে বলে জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। সেই সঙ্গে তিনি ইসরাইলকে এ ধরনের অপরাধমূলক কার্যক্রম থেকে বিরত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

হাকান ফিদান বলেন, বর্তমান বৈশ্বিক ব্যবস্থা এমন এক কাঠামো সৃষ্টি করছে, যেখানে ইতিহাসের অন্যায়গুলো পুনরাবৃত্তি হচ্ছে। তিনি বলেন, ‘আফ্রিকান দেশগুলোর নেতৃত্বে এই অপ্রতিরোধ্য পরিবর্তন আসবে। আন্তর্জাতিক ব্যবস্থায় যারা এতদিন অবহেলিত ছিল, তাদের সঙ্গেই এখন বিশ্ব পরিবর্তনের প্রয়োজন’। সূত্র: আনাদোলু এজেন্সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইসরাইলে অস্ত্র সরবরাহ বন্ধে একাট্টা তুরস্কসহ ৫৪ দেশ

আপডেট সময় : ০৩:২৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪