সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

পেটে স্কচটেপ পেঁচিয়ে সিলেটে গাঁজা পাচারকালে নবীগঞ্জে দুর্ঘটনায় মাদক ব্যবসায়ী নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ ১৯২ বার পড়া হয়েছে

হবিগঞ্জ নবীগঞ্জ প্রতিনিধি :

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলায় পেটে স্কচটেপ পেঁচিয়ে গাঁজা পাচারকালে মোটরসাইকেল দুর্ঘটনায় জাকির হোসেন (২২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১ জন। এ সময় নিহত জাকির হোসেনের শরীরে অভিনব কৌশলে স্কচটেপ দিয়ে মুড়ানো ও মোটরসাইকেলের সিটের নিচ থেকে গাঁজা ১০ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। গতকাল রবিবার সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া বাজারে দিনারপুর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন (২২) চুনারুঘাট উপজেলার বাঘারু গ্রামের আব্দুল মান্নানের ছেলে ও আহত আজগর আলী (৫০) একই উপজেলার কালিশিরি গ্রামের আলী হোসেনের ছেলে।

পুলিশ জানায়- রবিবার সকালে মাদক ব্যবসায়ী জাকির হোসেন (২২) ও আজগর আলী (৫০) চুনারুঘাট উপজেলা থেকে মোটর সাইকেল যোগে গাঁজা নিয়ে সিলেট যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া বাজারে দিনারপুর কলেজের সামনে পৌঁছামাত্রই মহাসড়কে থাকা একটি ইটের সঙ্গে মোটরসাইকেলের চাকার ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে ধুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে জাকির হোসেন (২২) নিহত হয় এবং আজগর আলী (৫০) আহত হয়। স্থানীয় লোকজন জাকির হোসেনের শরীরে স্কচটেপ দিয়ে মুড়ানো ও মোটরসাইকেলের সিটের নিচে গাঁজা দেখতে পায়।

খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জাকির হোসেনের লাশ উদ্ধার করে। এসময় পুলিশ জাকির হোসেনের শরীরে স্কচটেপ দিয়ে মুড়ানো ও মোটরসাইকেলের সিটের নিচে থেকে ১০ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে আহত আজগর আলীকে আটক করা হয়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল হক নিহতের সত্যতা নিশ্চিত করে জানান- খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা লাশ উদ্ধার করি, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পেটে স্কচটেপ পেঁচিয়ে ও সিটের নিচে করে জাকির ও আজগর সিলেটে গাঁজা পাচার করছিল। চুনারুঘাট থেকে সিলেট যাওয়ার পথে মহাসড়কে থাকা ইটের সঙ্গে মোটরসাইকেলের চাকার ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে। তিনি আরো বলেন- নিহতের শরীরে ও মোটরসাইকেলের সিটের নিচে থেকে ১০ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত আজগর আলীকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পেটে স্কচটেপ পেঁচিয়ে সিলেটে গাঁজা পাচারকালে নবীগঞ্জে দুর্ঘটনায় মাদক ব্যবসায়ী নিহত

আপডেট সময় : ০৭:২৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪