সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

ঢাকা-সিলেট মহাসড়কে চা শ্রমিকদের অবরোধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ ১৯০ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

বেতন, রেশন ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে পুরাতন ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চা-শ্রমিকেরা।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চণ্ডীছড়া চা-বাগানের শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এতে সড়কে দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। শ্রমিকদের দাবি, ছয় সপ্তাহ ধরে তাদের নিয়মিত বেতন বন্ধ রাখা হয়েছে এবং রেশনসহ অন্য সুযোগ-সুবিধা বন্ধ রয়েছে। দীর্ঘদিন ধরে কাজ করেও প্রাপ্য বেতন না পাওয়ায় তারা সংসার চালাতে পারছেন না। অবস্থায় তাঁদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকেরা জানান, বাগান কর্তৃপক্ষ দ্রুত তাঁদের দাবি মেনে না নিলে তাঁরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন। তাঁদের অভিযোগ, চা-বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের প্রতি দায়িত্ব পালন করছে না এবং বেতনসহ বকেয়া মজুরি দেওয়ার বিষয়ে বারবার আশ্বাস দিলেও এখনোতা বাস্তবায়ন করেনি। আজকের সড়ক অবরোধ ও বিক্ষোভে প্রায় দুই ঘণ্টা ধরে মহাসড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকে ছিল। এতে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়। গন্তব্যে যেতে বিলম্ব হওয়ায় অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন এবং যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢাকা-সিলেট মহাসড়কে চা শ্রমিকদের অবরোধ

আপডেট সময় : ০৯:২৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪