সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

সীমান্তে পাকিস্তানের ১০ পুলিশকে গুলি করে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৭:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪ ২২৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :

আফগানিস্তান সীমান্তের কাছে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি তল্লাশিচৌকিতে ১০ পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৭ জন। 

শুক্রবার এ হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান তেহরিক-ই-তালেবান।

পরিচয় প্রকাশ না করার শর্তে জ্যেষ্ঠ এক গোয়েন্দা কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, প্রায় এক ঘণ্টা ধরে ওই এলাকায় গোলাগুলি চলে। এ সময় ১০ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। 

জানা গেছে, পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় প্রায় ২০-২৫ জন জঙ্গি, পুলিশের সহায়তা বাহিনী ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারির একটি চেকপোস্টে হঠাৎ আক্রমণ শুরু করে। পরে হতাহতের এই ঘটনা ঘটে।

এদিকে হামলার দায় স্বীকার করে দেওয়া এক বিবৃতিতে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠী বলেছে, তাদের সিনিয়র নেতা ওস্তাদ কুরেশির হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা করা হয়েছে। 

প্রসঙ্গত, পাকিস্তান সেনাবাহিনী বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, আফগানিস্তানের সীমান্তবর্তী বাজাউর জেলায় অভিযানে দুইজন আত্মঘাতী বোমা হামলাকারীসহ নয়জন নিহত হয়েছেন। তদের মধ্যে একজন ছিলেন কুরেশি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সীমান্তে পাকিস্তানের ১০ পুলিশকে গুলি করে হত্যা

আপডেট সময় : ০৯:৫৭:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪