সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

হবিগঞ্জ চুনারুঘাটে গাঁজা পাচারকালে দুই মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ ১৯৭ বার পড়া হয়েছে

হবিগঞ্জ চুনারুঘাট প্রতিনিধি :

চুনারুঘাটের সাতছড়ি সড়কে পিকআপে গাঁজা পাচারকালে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

গতকাল বুধবার (২৩ অক্টোবর) সকালে সাতছড়ি সড়কের আমতলী আদর্শ বাজারে সুমন মিয়ার দোকানের সামনে চেকপোস্ট অভিযান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আসামীরা হল- উপজেলার দনি দেওরগাছ গ্রামের মৃত ইদ্রিছ আলীর পুত্র আব্দুল মতিন (৪০), গ্রামের মৃত ছিদ্দিক আলীর ছেলে মো: কাউছার মিয়া (৩১)। তাদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিকেলে আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার একদল পুলিশ সাতছড়ি সড়কের আমতলী আদর্শ বাজারে জনৈক সুমন মিয়ার দোকানের সামনে চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে গাড়ি-সহ চালককে গ্রেপ্তার করে। ওই সময় পিকআপ গাড়িটি চেকিং পয়েন্টে থামিয়ে তল্লাশি করে অভিনব কায়দায় লুকায়িত গাড়ির সিটের নীচ থেকে উদ্ধার হয় ২০ কেজি গাঁজা। ওই গাঁজার দাম ২ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এসব তথ্য নিশ্চিত করে থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গাড়ী তল্লাশি করাকালের একপর্যায়ে সকাল ৭ টার দিকে ১টি ডিআই পিকআপ সাতছড়ি সড়কের আমতলী আদর্শ বাজারে চেকপোস্টে রাস্তায় বেরিকেড দিলে ২ জন ব্যক্তি পালানোর প্রস্তূতিকালে তাদেরকে হাতেনাতে আটক করা হয়। সে সময় গাড়ীটি তল্লাশী করে তাদের দেখানো মতে গাড়ীর চালকের পিছনের সিটের ভিতর থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি আরো জানান, আটককৃতরা চুনারুঘাট সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা এনে দেশের বিভিন্ন জেলায় বিক্রির কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জ চুনারুঘাটে গাঁজা পাচারকালে দুই মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০৯:০৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪