সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল

গোয়াইনঘাটে বন্যা পরবর্তী করণীয় বিষয়ক স্যানিটাইজেশন সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ ১৮২ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি :

সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে গোয়াইনঘাট উপজেলায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বন্যা পরবর্তী করণীয় বিষয়ক স্যানিটাইজেশন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ২৩ অক্টোবর জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম। এতে আরো বক্তব্য রাখেন ইউনিসেফ বাংলাদেশ সিলেটের এসবিসি কনসালটেন্ট শেখ আলী হায়দার আজম, উপজেলা কৃষি অফিসার রায়হান পারভেজ রনি, উপজেলা সমাজ সেবা অফিসার আবু কাওসার ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. আলী ইউনুছ। স্যানিটাইজেশন সভায় বক্তাগণ বন্যা পরবর্তী করণীয় বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম বলেন, বন্যাপ্রবণ এলাকাখ্যাত গোয়াইনঘাট উপজেলা ঘন ঘন বন্যায় প্লাবিত হয়ে আসছে। এ এলাকার মানুষকে প্রতিনিয়ত বন্যার সাথে লড়াই করে বাঁচতে হচ্ছে। তাই এ এলাকার জনসাধারণকে বন্যাকালীন এবং বন্যা পরবর্তী করণীয় বিষয়ে বাস্তবসম্মত ধারণা রাখা আবশ্যক। জেলা তথ্য অফিস আয়োজিত এ অনুষ্ঠান থেকে অর্জিত তথ্য এ এলাকার জনসাধারণের বন্যা মোকাবিলায় সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার।

সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিন বলেন, বন্যা পরবর্তী করণীয় বিষয়ে জেলা তথ্য অফিস নানাবিধ কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। জেলা তথ্য অফিসের এ সকল বার্তা প্রান্তিক পর্যায়ের জনগণসহ সকলের নিকট পৌঁছানোর অনুরোধ জানান তিনি। জেলা তথ্য অফিস আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার ৩০জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গোয়াইনঘাটে বন্যা পরবর্তী করণীয় বিষয়ক স্যানিটাইজেশন সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:০৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪