সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে ৫ দালাল আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:১৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ ২০৩ বার পড়া হয়েছে
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে ৫ দালালকে আটক করেছে যৌথবাহিনী। পরে তাদেরকে সদর থানায় সোপর্দ করা হয়। গত শনিবার রাত ১২টার দিকে যৌথবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটককৃতরা হল, শামীম মিয়া (২৭), মাহমুদুল হাসান মাসুম (৩০), সেলিম মিয়া (৪২), মোঃ জসিম উদ্দিন (৪৫), জাকারিয়া আহমেদ, (৩০)। গতকাল রবিবার তাদেরকে দালালী মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়।
ওসি আলমগীর কবির জানান, যৌথবাহিনী তাদেরকে গ্রেফতার করে থানায় সোপর্দ করে। পরে নিয়মিত মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়।



























